মনিরা শারমিনকে নিয়ে আব্দুল কাদেরের ফেসবুক পোস্ট
মনিরা শারমিন নিয়ে আব্দুল কাদেরের পোস্ট

এনসিপি'র নেতা আব্দুল কাদের ফেসবুকে একটি পোস্ট দিয়ে মনিরা শারমিনের প্রতি সমর্থন জানিয়েছেন। তিনি লিখেছেন, "এনসিপি'র অনেকেই দেখলাম মনিরা শারমিন আপুকে নিয়ে হাসাহাসি করতেছেন, টিটকারি করতেছেন, যেটা একেবারেই দৃষ্টিকটু। অনুচিত কাজ।"

নির্বাচনের সময় মনিরা শারমিনের ভূমিকা

আব্দুল কাদের আরও বলেন, নির্বাচনের সময় অনেকে পার্টির জোটগত সিদ্ধান্তের কারণে বা নিজেদের আদর্শগত ও ব্যক্তিগত অবস্থানের দরুন পার্টিকে সাপোর্ট দেননি, নিষ্ক্রিয় ছিলেন; তখন মনিরা আপু-ই সকল দায় মাথায় নিয়ে, সকল তর্কবিতর্ক উপেক্ষা করে সংকটে পার্টির সাথে থেকেছেন।

আইনি লড়াইয়ের গুরুত্ব

তিনি মনে করেন, বিদ্যমান আইনে অসঙ্গতি ও অস্পষ্টতা রয়েছে। সেক্ষেত্রে তিনি নিজের জায়গা থেকে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন, যাওয়ারই কথা এবং সেটাই করা উচিত। এক্ষেত্রে তাকে কটাক্ষ করার কোনো কারণ দেখছি না।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আব্দুল কাদের বলেন, এসব আইনি জটিলতার একটা স্পষ্ট সুরাহা হওয়া দরকার, তরুণ-যুবকরা রাজনীতিতে ও দেশ সেবায় আগ্রহী হওয়ার জন্যও এটা জরুরি। ব্যক্তিগত পছন্দ-অপছন্দের জায়গা থেকে কারো লড়াইকে খাটো করে দেখা, কটুক্তি করার বিরুদ্ধে সবসময় আমাদের অবস্থান।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ