ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে ইনফিনিটি এআই বিল্ডফেস্ট ২০২৬
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ইনফিনিটি এআই বিল্ডফেস্ট ২০২৬

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আগামী ১২ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘দ্য ইনফিনিটি এআই বিল্ডফেস্ট ২০২৬’ শীর্ষক একটি বিশেষ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিযোগিতা। ক্লাউডক্যাম্প বাংলাদেশ এই প্রতিযোগিতার আয়োজন করছে, যার লক্ষ্য তরুণ শিক্ষার্থী, ডেভেলপার, নির্মাতা ও উদ্ভাবকদের এআই ব্যবহার করে বাস্তবসম্মত সমাধান তৈরিতে উৎসাহিত করা।

প্রতিযোগিতার বিবরণ

এই প্রতিযোগিতায় দেশ-বিদেশের এক হাজার ব্যক্তি ও ২০০টি দল অংশ নেওয়ার সুযোগ পাবে। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্লাউডক্যাম্প বাংলাদেশ এ তথ্য জানিয়েছে। সংস্থাটির প্রেসিডেন্ট মোহাম্মদ মাহদী-উজ-জামান বলেন, ‘এআই এখন শিক্ষা, কাজ, ব্যবসা ও সমস্যা সমাধানের একটি বড় অংশ হয়ে উঠছে। দ্য ইনফিনিটি এআই বিল্ডফেস্ট ২০২৬-এর মাধ্যমে আমরা তরুণদের জন্য এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চাই, যেখানে তারা এআই দিয়ে সমস্যা সমাধানের নির্দেশনা পাবে এবং বিশ্বজুড়ে নিজেদের সক্ষমতা প্রদর্শন করতে পারবে।’

পুরস্কার ও বিজয়ী নির্বাচন

আয়োজকদের তথ্য অনুযায়ী, পাঁচটি ডোমেইন থেকে চ্যাম্পিয়ন ও রানারআপ টিম এবং ৫টি প্রম্পট চ্যালেঞ্জ থেকে পাঁচজন চ্যাম্পিয়নসহ মোট ১৫টি দলকে বিজয়ী ঘোষণা করা হবে। বিজয়ীদের জন্য রয়েছে আর্থিক পুরস্কারসহ বিভিন্ন সুযোগ-সুবিধা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অংশগ্রহণের নিয়ম

যেকোনো বয়স ও পেশার ব্যক্তিরা প্রতিযোগিতায় বিনা মূল্যে অংশ নিতে পারবেন। তবে এর জন্য প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করে নিজের সম্পর্কে বিস্তারিত তথ্য লিখতে হবে। এরপর প্রোফাইলের তথ্য পর্যালোচনা করে সম্ভাবনাময় ২০০টি দলকে সরাসরি প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। আগ্রহীরা নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে নিবন্ধন করতে পারবেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ