প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিওনের চেয়ারম্যানের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সাথে ভিওন চেয়ারম্যানের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সাথে ভিওন চেয়ারম্যানের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার সকালে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিওনের চেয়ারম্যান অগি ফাবেলার সাথে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী গ্রাহকদের কাছে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন পৌঁছে দেওয়ার উদ্যোগ নিতে বাংলালিংক কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

ডিজিটাল সেবা সহজলভ্য করার লক্ষ্য

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, সমাজের সব শ্রেণি-পেশার মানুষের হাতে স্মার্টফোন পৌঁছানোর লক্ষ্যে বাংলালিংক কর্তৃপক্ষকে আরও সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন সরবরাহের উদ্যোগ নেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী। একই সাথে ইন্টারনেটের মূল্য আরও কমানোর বিষয়টি বিবেচনা করারও আহ্বান জানান তিনি।

আলোচনায় উপস্থিত ব্যক্তিরা

এ সময় উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম; প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ; ভিওনের বোর্ড সদস্য মিশেল সোয়েটিং এবং বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইওহান বুসে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রেস উইং জানিয়েছে, আলোচনায় ডিজিটাল সেবাকে আরও সহজলভ্য করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ