ব্যাংকার্স সিলেকশন কমিটির সিনিয়র অফিসার পদে প্রিলিমিনারি পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ
ব্যাংকার্স সিলেকশন কমিটির সিনিয়র অফিসার পদে প্রিলিমিনারি পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৯টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠানে সমন্বিতভাবে ‘সিনিয়র অফিসার (সাধারণ)’ পদে প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষার আসনবিন্যাস ও নির্দেশনা প্রকাশ করা হয়েছে। গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পরীক্ষার তারিখ ও কেন্দ্র

বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৫ মে ঢাকার ৩৬টি কেন্দ্রে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করবেন ১ লাখ ২৭ হাজার ১৮২ জন প্রার্থী।

প্রার্থীদের প্রতি নির্দেশনা

  • প্রবেশপত্র ব্যতিরেকে কোনো প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।
  • পরীক্ষা শুরুর কমপক্ষে ১ ঘণ্টা আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষা শুরুর পর কোনো পরীক্ষার্থী কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।
  • প্রবেশপত্র (১ কপি) ব্যতীত কোনো ধরনের ক্যালকুলেটর, কাগজ, বই, মানিব্যাগ, বোতল, মুঠোফোন, ইলেকট্রনিক কার্ড (স্মার্ট কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা অনুরূপ অন্য কোনো কার্ড), ডিজিটাল/স্মার্ট ওয়াচ বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করা যাবে না।
  • পরীক্ষা চলাকালে উল্লিখিত কোনো কিছু পাওয়া গেলে কিংবা কোনো ধরনের অসদুপায় অবলম্বনের চেষ্টা করলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হবে এবং দায়িত্বে নিয়োজিত ভ্রাম্যমাণ আদালত তাঁর বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।
  • প্রবেশপত্রে কোনোরূপ খসড়া বা কোনো কিছু লেখা যাবে না।
  • পরীক্ষার সময় পরীক্ষার্থীদের উভয় কান দৃশ্যমান রাখতে হবে।

আসনবিন্যাস দেখতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ভিজিট করুন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ