ডব্লিউডব্লিউডিসিতে অ্যাপলের নতুন প্রযুক্তি ঘোষণা
ডব্লিউডব্লিউডিসিতে অ্যাপলের নতুন প্রযুক্তি ঘোষণা

অ্যাপল তাদের বার্ষিক ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপারস কনফারেন্স (ডব্লিউডব্লিউডিসি) ২০২৬ এর সময়সূচি ঘোষণা করেছে। প্রযুক্তিবিশ্বের অন্যতম আকর্ষণীয় এই সম্মেলনে সাধারণত আইফোন, আইপ্যাড, ম্যাক ও অ্যাপল ওয়াচের জন্য নতুন সফটওয়্যার বা হালনাগাদ প্রযুক্তি প্রদর্শন করে থাকে অ্যাপল। তাই অ্যাপলপ্রেমীরা দীর্ঘদিন ধরে এই সম্মেলনের জন্য অপেক্ষা করে থাকেন।

সম্মেলনের সময়সূচি

৮ জুন থেকে শুরু হওয়া পাঁচ দিনের এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানসহ বিভিন্ন অনুষ্ঠান বিশ্বের যেকোনো প্রান্ত থেকে সরাসরি দেখা যাবে। অ্যাপলের তথ্য অনুযায়ী, ৮ জুন বাংলাদেশ সময় রাত ১১টায় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানে অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুক ও প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা নতুন প্রযুক্তি ও পণ্যের ঘোষণা দেবেন। ক্যালিফোর্নিয়ার কুপারটিনোয় অবস্থিত অ্যাপল পার্ক ক্যাম্পাসে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে নির্বাচিত ডেভেলপার ও শিক্ষার্থীরা সরাসরি অংশ নেবেন।

দ্বিতীয় দিনের সেশন

সম্মেলনের দ্বিতীয় দিনে আয়োজন করা হবে ‘প্ল্যাটফর্মস স্টেট অব দ্য ইউনিয়ন’ শীর্ষক বিশেষ সেশন। অনুষ্ঠানে নতুন সফটওয়্যার, ডেভেলপার টুলস ও প্রযুক্তিগত বিভিন্ন পরিবর্তন নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। বাজার বিশ্লেষকদের ধারণা, এ বছরের সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হতে পারে। এ ছাড়া আইওএস ২৭, আইপ্যাডওএস ২৭, ম্যাকওএস ২৭, ওয়াচওএস ২৭, টিভিওএস ২৭ ও ভিশনওএস ২৭ অপারেটিং সিস্টেম উন্মুক্ত করতে পারে অ্যাপল।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এআই প্রযুক্তির সম্ভাবনা

সম্মেলনে ‘অ্যাপল ইন্টেলিজেন্স’নির্ভর আরও উন্নত সিরি এবং অ্যাপ নির্মাতা ও ডেভেলপারদের জন্য নতুন এআই–সুবিধা উন্মোচনেরও সম্ভাবনা রয়েছে। অ্যাপলের ওয়েবসাইটের পাশাপাশি প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানসহ গুরুত্বপূর্ণ সেশনগুলো বিনা মূল্যে সরাসরি দেখা যাবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ