অপো এ৬সি স্মার্টফোনে ৭০০০ এমএএইচ ব্যাটারি ও আইপি৬৪ সুরক্ষা
অপো এ৬সি স্মার্টফোনে ৭০০০ এমএএইচ ব্যাটারি ও আইপি৬৪ সুরক্ষা

অপো বাংলাদেশ তাদের নতুন স্মার্টফোন ‘অপো এ৬সি’ বাজারে এনেছে। এই ফোনটির বিশেষত্ব হলো এর ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যা ছয় বছর পর্যন্ত টেকসই। ফলে দীর্ঘদিন ব্যবহার করলেও ব্যাটারির কার্যকারিতা নিয়ে চিন্তা করতে হয় না। এছাড়া রিভার্স ওয়্যারড চার্জিংয়ের সুবিধা থাকায় ফোনটি দিয়ে অন্য ডিভাইসও চার্জ করা যায়। গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে অপো বাংলাদেশ।

পর্দা ও পারফরম্যান্স

ফোনটির পর্দার রিফ্রেশ রেট ১২০ হার্টজ, যা মসৃণ স্ক্রলিং ও গেমিং অভিজ্ঞতা দেয়। এছাড়া ৬০ এফপিএস সাপোর্ট থাকায় উন্নত গ্রাফিকসের গেম খেলা ও ভিডিও দেখা সহজ। ফ্লুয়েন্সি প্রটেকশন প্রযুক্তির কারণে ফোনটির যন্ত্রাংশ দীর্ঘদিন ভালো থাকে, ফলে একাধিক কাজ দ্রুত করা যায়।

সুরক্ষা ও দাম

অপো এ৬সিতে আইপি৬৪ ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স উইথ স্প্ল্যাশ টাচ প্রযুক্তি আছে। ফলে পানির ছিটা বা ভেজা হাতে ব্যবহার করলেও ফোন নষ্ট হয় না এবং ধুলো জমে না। ৪ গিগাবাইট র‍্যাম ও ৬৪ গিগাবাইট স্টোরেজযুক্ত ফোনটির দাম ১৬ হাজার ৯৯৯ টাকা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ