ইনফিনিক্স বাংলাদেশ দেশের বাজারে নতুন গেমিং স্মার্টফোন 'হট ৭০' মডেলটি চালু করেছে। এই ফোনটিতে মিডিয়াটেক হেলিও জি১০০ আলটিমেট প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা একসঙ্গে একাধিক কাজ দ্রুত করার পাশাপাশি স্বচ্ছন্দে গেম খেলতে সহায়তা করে। শুধু তাই নয়, ১২০ হার্জ রিফ্রেশ রেট থাকায় গেমের উচ্চ রেজল্যুশনের দৃশ্যও ভালোভাবে দেখা যায়। গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বৈশিষ্ট্য ও প্রযুক্তি
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফোনটিতে ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তির ছয় হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে। ফলে দীর্ঘ সময় গেম খেলার পাশাপাশি দৈনন্দিন বিভিন্ন কাজ করা সম্ভব। এ ছাড়া 'বাইপাস চার্জিং' প্রযুক্তিও রয়েছে ফোনটিতে, যা একসঙ্গে একাধিক কাজ করলে বা দীর্ঘ সময় টানা গেম খেললেও ফোনটিকে গরম হতে দেয় না।
ক্যামেরা ও মেমোরি
ফোনটির পেছনে ৫০ মেগাপিক্সেলের অটোফোকাস মেইন ক্যামেরাসহ সামনে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। ফলে কম আলোয়ও ভালো মানের ছবি তোলা যায়। ১২৮ গিগাবাইট ধারণক্ষমতার ফোনটিতে সংস্করণভেদে ৪ ও ৬ গিগাবাইট র্যাম রয়েছে। দাম ধরা হয়েছে যথাক্রমে ১৮ হাজার ৯৯৯ টাকা ও ২১ হাজার ৯৯৯ টাকা।



