বিশ্বকাপের আনন্দ-উৎসবকে আরও রঙিন করতে প্রথম আলোর আয়োজনে চলছে কুইজ প্রতিযোগিতা ‘ফুটবল সিগমা’। footballsigmabd.com ওয়েবসাইটে অথবা বিকাশ অ্যাপের ‘সাজেশন’ সেকশন থেকে এই প্ল্যাটফর্মে গিয়ে কুইজ খেলছেন সারা দেশের ফুটবলভক্তরা। ১১ জুন শুরু হওয়া প্ল্যাটফর্মটিতে কুইজ খেলা ইতিমধ্যে জমে উঠেছে।
শিল্পী-সেলিব্রিটিরাও কুইজে
বাদ যাচ্ছেন না দেশের অভিনয়শিল্পী, সংগীতশিল্পী, স্ট্যান্ডআপ কমেডিয়ান ও কনটেন্ট ক্রিয়েটররাও। তাঁরা শুধু খেলছেন না, ভিডিওর মাধ্যমে সেই অভিজ্ঞতা শেয়ার করছেন নিজেদের ফেসবুক পেজেও। তাঁদের ভক্ত-অনুসারীরাও কুইজ খেলে পুরস্কার জেতার আনন্দে যুক্ত হচ্ছেন।
প্রতিদিনের পুরস্কার ও লিডার বোর্ড
ফুটবল সিগমায় প্রতিদিনের লিডার বোর্ডে শীর্ষ ১১ জন অংশগ্রহণকারীর প্রত্যেকে এক হাজার টাকা পুরস্কার পাচ্ছেন, যা তাঁদের বিকাশ অ্যাকাউন্টে পৌঁছে যাচ্ছে। এ ছাড়া বিশ্বকাপের ‘গ্রুপ পর্ব’ শেষে সর্বোচ্চ মোট পয়েন্টধারী দুজন পাবেন একটি করে ইলেকট্রিক বাইক। ‘রাউন্ড অব ৩২’ ও ‘রাউন্ড অব ১৬’ শেষে দ্বিতীয় ধাপের লিডার বোর্ডে শীর্ষ দুজন পাবেন একটি করে এলইডি টেলিভিশন। আর পুরো টুর্নামেন্ট শেষে তিন ধাপ মিলিয়ে সর্বোচ্চ মোট পয়েন্ট অর্জনকারীর জন্য থাকছে গ্র্যান্ড প্রাইজ আইফোন ১৭ প্রো-ম্যাক্স।
প্রশ্ন ও স্কোরিং পদ্ধতি
অংশগ্রহণকারীদের জন্য বিশ্বকাপ চলাকালে প্রতিদিন উন্মুক্ত করা হবে ফুটবলবিষয়ক নতুন কুইজ। এতে থাকবে বিশ্বকাপের ইতিহাস, কিংবদন্তি ফুটবলার, জাতীয় দল, স্মরণীয় ম্যাচ, রেকর্ড ও ফুটবলের নানা গুরুত্বপূর্ণ মুহূর্ত নিয়ে প্রশ্ন। একজন অংশগ্রহণকারী প্রতিদিন সর্বোচ্চ দুবার কুইজে অংশ নিতে পারছেন। প্রতিটি সঠিক উত্তরের জন্য অংশগ্রহণকারীরা পাচ্ছেন ১০ পয়েন্ট। সমান পয়েন্ট অর্জনের ক্ষেত্রে কম সময়ে কুইজ সম্পন্নকারী প্রতিযোগী লিডার বোর্ডে এগিয়ে থাকবেন।
কীভাবে অংশ নেবেন
কুইজে অংশ নিতে ব্যবহারকারীদের বিকাশ মুঠোফোন নম্বর দিয়ে লগইন করে ওটিপি ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে। এরপর নাম, প্রিয় দলের তথ্য দিয়ে নিবন্ধন সম্পন্ন করে কুইজ খেলা যাবে।



