ক্রেয়ন ড্রয়িং ট্রেন্ডে ফেসবুক প্রোফাইল ছবি বদলাচ্ছে ব্যবহারকারীরা
ক্রেয়ন ড্রয়িং ট্রেন্ডে ফেসবুক প্রোফাইল ছবি বদলাচ্ছে

ডিজিটাল দুনিয়ায় ট্রেন্ড বদলায় চোখের পলকে। কখনও জিবলি স্টাইল, কখনও থ্রিডি কার্টুন। এরই ধারাবাহিকতায় এবার নতুন করে জনপ্রিয় হয়ে উঠেছে ‘ক্রেয়ন ড্রয়িং’ প্রোফাইল ছবি। ফেসবুক-সহ বিভিন্ন প্ল্যাটফর্মে এখন দেখা যাচ্ছে, ব্যবহারকারীরা নিজেদের ছবিকে রঙিন মোম পেনসিলে আঁকা শিশুসুলভ ছবির মতো রূপ দিচ্ছেন।

নস্টালজিক অনুভূতি তৈরি করছে ক্রেয়ন স্টাইল

এই ট্রেন্ডের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো ছবিগুলো দেখতে একেবারে ছোট শিশুর আঁকা মনে হয়। অগোছালো লাইন, উজ্জ্বল রং আর সরল ভঙ্গি সব মিলিয়ে এক ধরনের নস্টালজিক অনুভূতি তৈরি করছে, যা দ্রুতই মানুষের মনে জায়গা করে নিচ্ছে। বিশ্লেষকদের মতে, এই জনপ্রিয়তার পেছনে বড় কারণ আবেগ। ক্রেয়ন স্টাইলের ছবিগুলো মানুষকে ফিরিয়ে নিয়ে যায় শৈশবের সেই সাদা কাগজ আর রঙ পেন্সিলের দিনগুলোতে। প্রযুক্তির এই যুগে সেই সরলতার ছোঁয়া অনেকের কাছেই আলাদা আকর্ষণ তৈরি করছে।

কিভাবে তৈরি করবেন ক্রেয়ন ড্রয়িং প্রোফাইল ছবি

এই ট্রেন্ডে অংশ নিতে ব্যবহারকারীরা সাধারণত নিজেদের ফেসবুক প্রোফাইল ছবি বা যে-কোনো পরিষ্কার ছবি এআই টুলে আপলোড করছেন। এরপর নির্দেশনা (prompt) দিয়ে ছবিটিকে ক্রেয়ন ড্রয়িং স্টাইলে রূপান্তর করা হচ্ছে। আপনার ফেসবুক প্রোফাইলের স্ক্রিনশটটি (অথবা অন্য যেকোনো ছবি) চ্যাটজিপিটিতে আপলোড করুন এবং এই প্রম্পটটি লিখুন : Please recreate the entire image in a crayon drawing style. Simplify the details so that it looks like it was drawn by a 10-year-old child. Do not use the original colors from the image. Make the overall look feel like it was drawn on a sheet of white paper, with a very cute and playful vibe. You can add adorable elements such as flowers, candies, stars, clouds, etc., to give it a childlike and innocent feel.

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এআইকে সাধারণভাবে বলা হচ্ছে— ছবিটিকে শিশুর আঁকা মতো করে সহজ করতে, রঙিন মোম পেনসিল স্টাইল ব্যবহার করতে এবং ব্যাকগ্রাউন্ডে মেঘ, তারা বা ফুলের মতো উপাদান যোগ করতে। প্রসেসটি খুবই সহজ হওয়ায় সাধারণ ব্যবহারকারীরাও দ্রুত এতে অংশ নিচ্ছেন এবং নিজেদের প্রোফাইল নতুনভাবে সাজাচ্ছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শৈশবের স্মৃতি ফিরিয়ে আনার ডিজিটাল মাধ্যম

এই ট্রেন্ড শুধু স্টাইলের পরিবর্তন নয় এটি এক ধরনের অনুভূতি। দ্রুতগতির জীবনে মানুষ খুঁজছে সরলতা, স্মৃতি আর একটু ভিন্নতা। ‘ক্রেয়ন ড্রয়িং’ সেই জায়গাটাতেই আঘাত করেছে যেখানে প্রযুক্তি আর আবেগ একসঙ্গে মিলেছে। ফলে, এটি এখন শুধু একটি প্রোফাইল ছবি নয় বরং হয়ে উঠেছে শৈশবকে নতুনভাবে ছুঁয়ে দেখার এক ডিজিটাল মাধ্যম।