রাজধানীতে বুধবার তীব্র যানজট পেরিয়ে দোকানপাটে গিয়ে যদি সেগুলো বন্ধ দেখতে পান, তাহলে হতাশ হবেন না। আগে জেনে নিন কোন কোন এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে।
যেসব এলাকার দোকানপাট বন্ধ
বুধবার রাজধানীর যে সকল এলাকার দোকানপাট বন্ধ থাকবে সেগুলো হলো: বসুন্ধরা আবাসিক এলাকা, মধ্য ও উত্তর বাড্ডা, জগন্নাথপুর, বারিধারা, সাঁতারকুল, শাহজাদপুর, নিকুঞ্জ-১ ও ২, কুড়িল, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান, জোয়ার সাহারা, আশকোনা, বিমানবন্দর সড়ক এবং উত্তরা থেকে টঙ্গী সেতু পর্যন্ত এলাকা।
যেসব মার্কেট বন্ধ থাকবে
এছাড়া নিম্নলিখিত মার্কেটগুলোও বুধবার বন্ধ থাকবে: যমুনা ফিউচার পার্ক, নুরুনবী সুপার মার্কেট, পাবলিক ওয়ার্কস সেন্টার, ইউনিটি প্লাজা, ইউনাইটেড প্লাজা, কুশল সেন্টার, এবি সুপার মার্কেট, আমির কমপ্লেক্স এবং মাসকট প্লাজা।
তাই বুধবার রাজধানীতে বের হওয়ার আগে এই তালিকা দেখে নিন, অন্যথায় অপ্রয়োজনীয় ভোগান্তি পোহাতে হতে পারে।



