শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণ সময়ের দাবি: মঞ্জু
শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণ সময়ের দাবি

বর্তমান বাজার পরিস্থিতির প্রেক্ষাপটে শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণ করা সময়ের দাবি বলে জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। শুক্রবার (১ মে) মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে মুক্ত আলোচনায় তিনি এই কথা বলেন।

শ্রমিকদের অধিকার নিয়ে বক্তব্য

মজিবুর রহমান মঞ্জু বলেন, “রাষ্ট্রীয় শ্রম আইনে নির্ধারিত বাৎসরিক ও উৎসব ছুটি থেকে শ্রমিকরা এখনও বঞ্চিত। বাস্তবতার নিরিখে শ্রমিকদের আট ঘণ্টা কর্মঘণ্টা এখনও কার্যকরভাবে প্রতিষ্ঠিত হয়নি।”

তিনি বলেন, “বিশ্বের সব শ্রমিক ভিন্ন ভিন্ন পেশায় নিয়োজিত হলেও একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে সব শ্রমজীবী মানুষের অধিকার নিশ্চিত করা সরকারের দায়িত্ব। কিন্তু দুঃখজনকভাবে সেই দায়বদ্ধতার প্রতিফলন অনুপস্থিত।”

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সরকারের ভূমিকা নিয়ে সমালোচনা

তিনি আরও বলেন, “সরকারের পেশা হওয়া উচিত নাগরিক ও শ্রমিকদের সেবা করা, অ্যাম্বুলেন্স বা ফায়ার সার্ভিসের মতো দ্রুত ছুটে গিয়ে তাদের বিপদ থেকে উদ্ধার করা। কিন্তু স্বাধীনতার পর থেকে অধিকাংশ সরকার রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে সন্ত্রাস, খুন ও গুমের মতো কর্মকাণ্ডে জড়িত হয়েছে।”

অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা

এবি পার্টির শ্রম বিষয়ক সম্পাদক শাহ আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল হালিম খোকন, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক সফিউল বাসার, শ্রম বিষয়ক সহ-সম্পাদক আজিজা সুলতানাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ