মিরসরাইয়ে পুকুরে বিষ দিয়ে মাছের পোনা নিধনের অভিযোগ
মিরসরাইয়ে পুকুরে বিষ দিয়ে মাছের পোনা নিধন

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় শত্রুতাবশত এক মৎস্য চাষীর পুকুরে বিষ প্রয়োগ করে মাছের পোনা নিধনের অভিযোগ উঠেছে। সোমবার (১১ মে) রাতে দুর্বৃত্তরা পুকুরে বিষ দেয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী মৎস্য চাষী রেজাউল করিম।

ভুক্তভোগীর বর্ণনা

রেজাউল করিম জানান, প্রায় দুই মাস আগে বিক্রির উদ্দেশ্যে কার্প, তেলাপিয়া ও রুই মাছের ডিম পুকুরে ছাড়েন তিনি। অনেক যত্নে ডিম থেকে রেণু পোনা উৎপাদন করেন। মঙ্গলবার সকালে একটি পুকুরে মাছের পোনা মরে ভেসে উঠতে দেখেন তিনি। সময় বাড়ার সঙ্গে সঙ্গে পুরো পুকুরজুড়ে মৃত পোনা ভেসে ওঠে।

তিনি আরও জানান, এ ঘটনায় তার প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে। এছাড়া ১০-১২ দিন আগেও তার আরও দুটি পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করা হয়েছিল। ওই সময় তার প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়। তার ধারণা, শত্রুতাবশত জের ধরে কেউ পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়া হবে বলেও জানান তিনি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল হালিম বলেন, দুর্গাপুর ইউনিয়নে পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের বিষয়ে থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ