নওগাঁয় বজ্রপাতে তিন কৃষক নিহত, আহত ২
নওগাঁয় বজ্রপাতে তিন কৃষক নিহত, আহত ২

নওগাঁর মহাদেবপুর ও নিয়ামতপুরে পৃথক বজ্রপাতে তিন কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহতের খবর পাওয়া গেছে। বুধবার (৬ মে) দুপুরে মহাদেবপুর উপজেলার আলিদেওনা কুড়াপাড়া গ্রামে ও নিয়ামতপুরের রামনগর এবং খোদ্দচাম্পা গ্রামে ঘটেছে।

নিহতদের পরিচয়

নিহতরা হলেন, মহাদেবপুরের কুড়াপাড়া গ্রামের মৃত হরিচরণ বর্মনের ছেলে দিলিপ চন্দ্র বর্মন, নিয়ামতপুরের রামনগর গ্রামের পাতু মাহন্তের ছেলে অনুকল চন্দ্র মাহন্ত ও পার্শ্ববর্তী চাপাইনবাবগঞ্জ জেলার এক কৃষক। তাৎক্ষণিক ওই কৃষকের নাম জানা সম্ভব হয়নি।

আহতদের অবস্থা

এ ঘটনায় গুরুতর আহতরা হলেন, মহাদেবপুর উপজেলার কুড়াপাড়া গ্রামের মদনের ছেলে জীবন ও মৃত লক্ষণের ছেলে নারায়ণ এবং নিয়ামতপুর উপজেলার অনুকূল চন্দ্র মহন্ত। স্থানীয় সূত্রে জানা যায়, আলিদেওনা গ্রামের মাঠে কৃষক দিলীপ বর্মণ, জীবন ও নারায়ণ কুড়াপাড়া দিঘীর পাড়ে জমিতে ধান কাটছিলেন। এ সময় বিকট শব্দে বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই দিলীপ বর্মণের মৃত্যু হয় এবং জীবন ও নারায়ণ গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মহাদেবপুর হাসপাতালে নিয়ে আসলে অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদেরকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এদিকে জেলার নিয়ামতপুর উপজেলার রামনগর গ্রামের জমি থেকে ধান তুলে নিয়ে আসার সময় বজ্রপাতে অনুকূল চন্দ্র মহন্তের মৃত্যু হয়। একই উপজেলার খোদ্দচাম্পা গ্রামে ধান কাটার সময় বজ্রপাতে এক কৃষক ঘটনাস্থলেই নিহত হন। নিহত এই কৃষক চাঁপাইনবাবগঞ্জ জেলার খাসের হাট ঊঠাপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তার নাম জানা সম্ভব হয়নি।

সত্যতা নিশ্চিত মহাদেবপুর থানার ওসি মো. ওমর ফারুক ও নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান জানান, পৃথক বজ্রপাতের ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে এবং ২ জন আহত হয়েছেন। খোঁজ নিয়ে এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ