মৌমাছির কামড়ে জামায়াতের তিন নেতাকর্মী আহত কুড়িগ্রামে
মৌমাছির কামড়ে জামায়াতের তিন নেতাকর্মী আহত

কুড়িগ্রামের উলিপুরে মৌমাছির কামড়ে গুরুতর আহত হয়েছেন জামায়াতে ইসলামীর তিন নেতাকর্মী। সোমবার (৪ মে) বিকালে উপজেলার বজরা ইউনিয়নের বীররহিম গ্রামের রব্বানি মিয়ার বাড়ির সামনে সড়কে এ ঘটনা ঘটে।

আহতদের পরিচয়

আহতরা হলেন- বজরা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি সামিউল ইসলাম (৩৫), ওলামা বিভাগের সভাপতি ফিরোজ হোসেন (৩৭) এবং জামায়াত কর্মী তোজাম্মেল মিয়া (৪৭)। তারা সবাই মধ্য বজরা গ্রামের বাসিন্দা।

ঘটনার বিবরণ

প্রত্যক্ষদর্শী নাজমুল ইসলাম জানান, জামায়াতে ইসলামীর একটি কর্মসূচিতে যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছামাত্র হঠাৎ মৌমাছির আক্রমণের শিকার হন তারা। এ সময় মোটরসাইকেল থেকে নেমে দৌড়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেন এবং আগুন জ্বালিয়ে মৌমাছির আক্রমণ থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করেন। এতে তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দুইজনকে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

চিকিৎসা অবস্থা

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হারুন অর রশীদ জানান, মৌমাছির কামড়ে আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে। তারা বর্তমানে শঙ্কামুক্ত এবং প্রয়োজনীয় চিকিৎসা চলমান রয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ