টেকনাফে বজ্রপাতে লবণ শ্রমিকের মৃত্যু
টেকনাফে বজ্রপাতে লবণ শ্রমিক নিহত

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের খারাংখালী এলাকায় বজ্রপাতে এক লবণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (২ মে) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ সরওয়ার (৩৭) একই এলাকার নুরুল আলমের ছেলে। তার পরিবারে এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।

ঘটনার বিবরণ

স্থানীয় বাসিন্দা মাহফুজ রহমান জানান, হোয়াইক্যংয়ের খারাংখালী নতুন পাড়া সংলগ্ন লবণ মাঠে কাজ করার সময় হঠাৎ মুষলধারে বৃষ্টি শুরু হয়। এ সময় আকস্মিক বজ্রপাতের বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। ওই বজ্রপাতে সরওয়ার পাশের লবণ মাঠে অচেতন হয়ে পড়ে যান।

পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হ্নীলা ইউনিয়ন উপ-স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রতিক্রিয়া

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান শাহজালাল জানান, বজ্রপাতে ওই লবণ শ্রমিকের মৃত্যুর খবর পেয়ে তিনি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেছেন। হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাফিজ আহমদ জানান, বজ্রপাতে এক লবণ কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ