গাজীপুরের কালীগঞ্জে বজ্রপাতে জাকির হোসেন খান নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের বরাইয়া ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
মৃতের পরিচয় ও ঘটনার বিবরণ
মৃত জাকির হোসেন খান (৩২) বরাইয়া গ্রামের সুলতান উদ্দিন ওরফে সুলতান খানের ছেলে। দেড় বছর আগে সৌদি আরব থেকে দেশে ফিরে তিনি কৃষিকাজ ও মাছ ধরে বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। বুধবার সকালে পার্শ্ববর্তী ইজ্জত আলীর দোকান থেকে বাড়ি ফেরার পথে ব্যাংকার আসাদুজ্জামান খানের বাড়ি সংলগ্ন বাঁশঝাড়ের নিচে পৌঁছালে বজ্রপাতে তিনি গুরুতর আহত হন।
উদ্ধার ও হাসপাতালে নেওয়া
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ থানার ওসি জাকির হোসেন জানান, ইউপি সদস্য জাহাঙ্গীর খানের মাধ্যমে ঘটনাটি জানতে পেরেছেন।



