নবীগঞ্জে অতিবৃষ্টিতে হাওরে তলিয়ে গেছে পাকা বোরো ফসল
নবীগঞ্জে অতিবৃষ্টিতে হাওরে তলিয়ে গেছে পাকা বোরো ফসল

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধির রিপোর্ট: নবীগঞ্জ উপজেলার হাওর অঞ্চলে গত দুদিনের অব্যাহত ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে কৃষকের স্বপ্নের বোরো ধানের ফসল তলিয়ে গেছে। হাওরের পাশাপাশি অন্যান্য ছোট ছোট হাওরের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় পাকা ফসল ঘরে তুলতে না পেরে কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন।

ক্ষতির পরিমাণ ও এলাকা

নবীগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে নবীগঞ্জ উপজেলার ৪০০ হেক্টর পাকা বোরো ধান তলিয়ে গেছে। এর মধ্যে ২৭ হাজার ৩৫৫ হেক্টর হাওর এলাকায় চাষ করা হয়েছিল। হাওরে প্রায় ৬৭ শতাংশ ধান কাটা হয়েছে, বাকি অংশ নন-হাওর এলাকায় চাষ করা হয়েছে। সরেজমিনে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার কয়েকটি হাওরে দেখা যায়, গত দুদিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলে সোমবার রাত থেকে উপজেলার নিম্নাঞ্চল দ্রুত প্লাবিত হয়ে গুঙ্গিয়াজুড়ি ও মকার হাওরে প্রায় হাজার হেক্টর বোরো ধান তলিয়ে গেছে। এছাড়া জেলার নবীগঞ্জ ও বানিয়াচং উপজেলার হাওর অঞ্চলের পাশাপাশি নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বোরো ধান তলিয়ে গেছে।

কৃষকদের প্রতিক্রিয়া

নবীগঞ্জের গুঙ্গিয়াজুড়ি হাওরের কৃষক আব্দুল কাহার চৌধুরী বলেন, ধান কাটার সময় হাওরের সব ধান তলিয়ে গেছে। অনেক কৃষক ঋণ করে ধান চাষ করছেন। এসব কৃষক কিভাবে ঋণ পরিশোধ করবেন? হঠাৎ বৃষ্টিতে আমাদের এতো ক্ষতি হবে বুঝতে পারিনি। সব স্বপ্ন পানিতে তলিয়ে গেছে। উপজেলার মকার হাওরের কৃষক জুনেদ মিয়া বলেন, আমাদের সব শেষ হয়ে গেছে। ঋণ করে বোরো ধান চাষ করেছিলাম। আজ সবকিছু ডুবে গেছে। আমার ভাগ্যটাই খারাপ।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বৃষ্টিপাতের তথ্য

নবীগঞ্জ উপজেলার আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১৮৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এই অঞ্চলে। নবীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা ফজলুল হক মনি বলেন, গত দুই-তিন দিনের মুষলধারে বৃষ্টির ফলে হাওরের প্রায় ৪০০ হেক্টর পাকা বোরো ধানের ফসল পানির নিচে তলিয়ে গেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ