প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে জিয়া খাল পুনঃখনন উদ্বোধন করবেন
প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে জিয়া খাল পুনঃখনন উদ্বোধন করবেন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত যশোরের ঐতিহাসিক উলাশী-যদুনাথপুর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করতে আগামী সোমবার (২৭ এপ্রিল) যশোর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার দুপুরে যশোর জেলা প্রশাসনের একটি দল খাল এলাকা পরিদর্শন শেষে এ তথ্য জানিয়েছেন।

খালের ইতিহাস ও গুরুত্ব

স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৭৬ সালের ১ নভেম্বর শার্শা উপজেলার ২৬টি গ্রামের মানুষের সুবিধার জন্য উলাশীর যদনাথপুর খাল খনন করেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরবর্তীতে খালটির নাম হয়ে যায় জিয়া খাল। এলাকার কৃষিজমিতে সেচ সুবিধার জন্য এই খালটি খনন করা হয়। উলাশীতে পরবর্তীতে অনেক প্রকল্পও নেওয়া হয়। যদিও মাঝপথে এসব প্রকল্প থমকে যায়।

পরে এদিন দুপুরে জেলা প্রশাসক অশেক হাসান খালটি পরিদর্শন করে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন। অশেক বলেন, এ মাসের যেকোনো দিন খালটির খনন কাজের উদ্বোধন হতে পারে। এ জন্য আসবেন প্রধানমন্ত্রী। তার দপ্তর থেকে শিগগিরই তারিখ জানানো হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রস্তুতি ও উপস্থিতি

সভায় যশোরের পুলিশ সুপার রফিকুল ইসলাম, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ, জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবু, শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, প্রধান উপদেষ্টা খাইরুজ্জামান মধু প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে, গত ২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে যশোরে এক জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার দল ক্ষমতায় আসলে কৃষি ব্যবস্থার উন্নয়নে উলাশী খালসহ সারাদেশে হাজার হাজার খাল পুনঃখনন করা হবে। সেই প্রতিশ্রুতি রক্ষার্থেই তিনি নিজে এই খনন কাজের উদ্বোধন করতে যশোরে আসছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু জানান, প্রধানমন্ত্রীর এই আগমনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগগুলো ইতোমধ্যে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করতে শুরু করেছে।