সাতক্ষীরায় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত, অবস্থা সঙ্কটজনক
সাতক্ষীরায় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি গুরুতর আহত

সাতক্ষীরার কলারোয়া উপজেলার বসন্তপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নাগরিক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

আহতদের পরিচয়

আহতরা হলেন কলারোয়ার শিশিরপুর গ্রামের গোলাম রব্বানীর ছেলে মোহি উদ্দিন (৪২) এবং একই গ্রামের প্রয়াত খাজের আলী সরদারের ছেলে শাহিন (২৮)।

ঘটনার বিবরণ

স্থানীয় বাসিন্দা ও পারিবারিক সূত্রে জানা গেছে, তারা ভারত থেকে বাংলাদেশে ফেরার সময় বসন্তপুর ঘাটে কালিন্দী নদী সাঁতরে পার হওয়ার চেষ্টা করছিলেন। এ সময় বিএসএফের একটি টহল দল তাদের লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে উভয়েই গুরুতর আহত হন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরে স্থানীয় লোকজন রাত ৩টা ১৫ মিনিটের দিকে তাদের উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

পুলিশের বক্তব্য

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল হোসেন বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন এবং ফেরার পথে গুলিবিদ্ধ হন।

“খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তাদের অবস্থা সঙ্কটজনক হওয়ায় সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে,” তিনি বলেন।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ