বাংলাদেশের আয়তন কেন বর্গকিলোমিটারে বলা হয়?
বাংলাদেশের আয়তন কেন বর্গকিলোমিটারে বলা হয়?

কেউ বাংলাদেশের আয়তন জিজ্ঞেস করলে আমরা ১ লাখ ৪৭ হাজার ৫৭০ ঘন কিলোমিটার না বলে বর্গকিলোমিটার বলি কেন? আসলে এর পেছনে কিছু ভাষাগত ত্রুটি আছে। ইংরেজিতে আমরা বলি 'এরিয়া', কিন্তু বাংলায় অনেক সময় একে 'আয়তন' বলে ফেলি। 'এরিয়া' বলতে কোনো দ্বিমাত্রিক ক্ষেত্রের ক্ষেত্রফল বোঝায়। বাংলায় অনুবাদের ক্ষেত্রে এখানে একটু গোঁজামিল আছে। 'এরিয়া' শব্দের অর্থ কেউ করেছেন 'আয়তন', আবার কেউ করেছেন 'ক্ষেত্রফল'। কিন্তু বিজ্ঞানের ভাষায় এ দুটি সম্পূর্ণ আলাদা বিষয়। যদিও কোনো কোনো বাংলা অভিধানে ক্ষেত্রফল ও আয়তনকে সমার্থক হিসেবে দেখানো হয়েছে, তবু বিজ্ঞান ও গণিতের ভাষায় আয়তনের বদলে ক্ষেত্রফল বলাই বেশি যুক্তিযুক্ত।

তবে কেন বর্গকিলোমিটার?

বাংলাদেশ তো আর দ্বিমাত্রিক কোনো তল নয়। এর ওপরের দিকে আকাশ আছে, আবার মাটির নিচেও গভীর অংশ আছে। তাহলে উপায়? আমরা যদি আকাশমণ্ডলও হিসাব করি, তাহলে তো ক্ষেত্রফল নয়, আয়তনই হওয়ার কথা! আসলে ১ লাখ ৪৭ হাজার ৫৭০ বর্গকিলোমিটার ক্ষেত্রফলের মধ্যে আকাশের কোনো ব্যাপার নেই। আপনি যদি বাংলাদেশের আকাশসীমা হিসাব করতে চান, তাহলে ঠিক কতটুকু উচ্চতা পর্যন্ত ধরবেন? ১০০ কিলোমিটার, ২০০ কিলোমিটার, নাকি আরও বেশি? কোন নির্দিষ্ট উচ্চতার পর পৃথিবীর আকাশসীমা শেষ হবে, তা নিয়ে বিশ্বের সব দেশ এখনো একমত হতে পারেনি।

আকাশসীমার জটিলতা

সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা এফএআই কারমান রেখাকে পৃথিবীর আকাশসীমার শেষ প্রান্ত হিসেবে প্রস্তাব করেছে। এই রেখা ভূপৃষ্ঠ থেকে ১০০ কিলোমিটার ওপরে অবস্থিত। এর ওপরে গেলে শুরু হয় মহাশূন্য। এই হিসাবটি ধরলে বাংলাদেশের আয়তন হবে ১ লাখ ৪৭ হাজার ৫৭ হাজার ঘন কিলোমিটার। এবার কিন্তু এককটি ঘন আকারে লেখা হয়েছে! তাহলে তো মাটির নিচের অংশও হিসাব করা দরকার, তাই না? পৃথিবীর ব্যাসার্ধ প্রায় ৬ হাজার ৪০০ কিলোমিটার। কিন্তু পৃথিবী তো সুষম গোলক নয়। এর ব্যাসার্ধ একেক জায়গায় একেক রকম। গোলকের হিসাব ধরে আয়তন মাপলে তা সব সময় নিখুঁত হবে না।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আন্তর্জাতিক মানদণ্ড

এসব ভূরাজনৈতিক ও গাণিতিক জটিলতা এড়াতেই আন্তর্জাতিকভাবে শুধু ভূপৃষ্ঠের ক্ষেত্রফল হিসাব করা হয়, যা অনেক সহজ। লেখক: শিক্ষার্থী, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সূত্র: চমক হাসান, অঙ্ক ভাইয়া এবং গ্লোব ডেটা।