বেলাবে বালুর পাইপে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই কিশোর নিহত
বেলাবে বালুর পাইপে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২

নরসিংদীর বেলাব উপজেলায় সড়কে থাকা বালুর পাইপের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা খেয়ে দুই মোটরসাইকেল আরোহী কিশোর নিহত হয়েছে। শুক্রবার রাত সাড়ে আটটার দিকে বেলাব উপজেলার বটতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে মোটরসাইকেলে থাকা আরেক কিশোর।

নিহতদের পরিচয়

নিহত দুই কিশোর হলো মো. সোহান মিয়া (১২) ও মো. নাহিদ মিয়া (১৫)। তাদের বাড়ি বেলাব উপজেলার বীরবাঘবের গ্রামে। সোহান ওই গ্রামের ইতালিপ্রবাসী মামুন মিয়ার ছেলে, নাহিদের বাবার নাম নুরুল ইসলাম। তারা সম্পর্কে চাচা–ভাতিজা।

দুর্ঘটনার বিবরণ

নিহত দুই কিশোরের পরিবারের সদস্য ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে আটটার দিকে সোহান, নাহিদ ও সিয়াম নামের তিন কিশোর পোড়াদিয়া বাজার থেকে দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল। বটতলী বাজার অতিক্রমের সময় তাদের মোটরসাইকেলটি সড়কের বালুর পাইপে নিয়ন্ত্রণ হারায়। এ সময় সড়কের পাশে থাকা বিদ্যুতের একটি খুঁটিতে ধাক্কা খেয়ে তারা ছিটকে পড়ে। এতে সোহান ও নাহিদের মাথায় গুরুতর আঘাত লাগে। ঘটনাস্থলেই সোহানের মৃত্যু হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরে গুরুতর আহত অবস্থায় নাহিদ ও সিয়ামকে দ্রুত বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পথেই নাহিদের মৃত্যু হয়। পরে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক চিকিৎসা শেষে সিয়ামকে নরসিংদীতে পাঠানো হয়।

পুলিশের বক্তব্য

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আমান উল্লাহ বলেন, নিহত কিশোরদের পরিবারের পক্ষ থেকে আবেদনের পর তাদের লাশ বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ