সরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে বড় ধরনের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ব্যাংকার্স সিলেকশন কমিটির (বিএসসি) অধীনে সাতটি ব্যাংক ও দুটি আর্থিক প্রতিষ্ঠানে সমন্বিতভাবে ‘অফিসার (জেনারেল)’ পদে মোট ৭২৫ জনকে নিয়োগ দেওয়া হবে। এই নিয়োগের জন্য আবেদন শুরু হয়েছে এবং শেষ তারিখ ২ জুলাই ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে।
পদ ও সংখ্যা
পদের নাম: অফিসার (জেনারেল)। মোট শূন্যপদ ৭২৫টি। প্রতিষ্ঠানভেদে পদের সংখ্যা নিম্নরূপ:
- রূপালী ব্যাংক পিএলসি: ৮০টি
- বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি: ১৬টি
- বেসিক ব্যাংক: ১৩টি
- বাংলাদেশ কৃষি ব্যাংক: ৪৭১টি
- রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক: ৪৭টি
- বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন: ২২টি
- ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ: ২টি
- কর্মসংস্থান ব্যাংক: ৭২টি
- প্রবাসীকল্যাণ ব্যাংক: ২টি
শিক্ষাগত যোগ্যতা
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাগুলোর মধ্যে ন্যূনতম একটিতে প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে। কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য হবে না।
বেতন ও গ্রেড
পদটি দশম গ্রেডের। বেতন স্কেল ১৬,০০০-৩৮,৬৪০ টাকা। এর সঙ্গে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
বয়সসীমা
১ এপ্রিল ২০২৬ তারিখে আবেদনকারীর বয়স সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফি ২০০ টাকা। শেষ তারিখ ২ জুলাই ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট।
বিস্তারিত বিজ্ঞপ্তি ওয়েবসাইটে পাওয়া যাবে।



