বাঁশখালীতে বজ্রপাতে মাদ্রাসাশিক্ষকের মৃত্যু
বাঁশখালীতে বজ্রপাতে মাদ্রাসাশিক্ষকের মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে বজ্রপাতে মোহাম্মদ আবদুল্লাহ (৪০) নামের এক মাদ্রাসাশিক্ষকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার সরল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

মোহাম্মদ আবদুল্লাহর পরিচয়

মোহাম্মদ আবদুল্লাহ ওই এলাকার মৃত বজল আহমদের ছেলে। তিনি স্থানীয় সরল ইসলামিয়া আনছারুল উলুম মাদ্রাসার শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তাঁর স্ত্রী, চার মেয়ে ও দুই ছেলে রয়েছে।

ঘটনার বিবরণ

স্থানীয় সূত্র জানায়, গতকাল সন্ধ্যার দিকে এলাকায় হঠাৎ ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় স্থানীয় বাজার থেকে বাড়ির উদ্দেশে রওনা দেন মাদ্রাসাশিক্ষক মোহাম্মদ আবদুল্লাহ। বাড়ির উঠানে পৌঁছাতেই তাঁর ওপর বজ্রপাতের ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

বাঁশখালী থানার উপপরিদর্শক মো. আরিফ হোসেন বলেন, বজ্রপাতে মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ