ধান-চাল উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ: আশফাক এমপি
ধান-চাল উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ

ধান ও চাল উৎপাদনে বাংলাদেশ বর্তমানে স্বয়ংসম্পূর্ণ। এক সময় খাদ্যের জন্য আমদানিনির্ভর থাকলেও আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাতের ধানের উদ্ভাবন এবং কৃষকদের অক্লান্ত পরিশ্রমে বাংলাদেশ এখন নিজস্ব চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত ধান উৎপাদনের সক্ষমতা অর্জন করেছে।

ধান সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠান

সোমবার দুপুরে ঢাকার নবাবগঞ্জের কলাকোপা খাদ্যগুদামে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক এসব কথা বলেন। তিনি আরও বলেন, কৃষকদের স্বাবলম্বী করতে সরকার বিভিন্ন ধরনের উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করেছে। চলতি বছর নবাবগঞ্জ উপজেলা থেকে ১ হাজার ৮২ মেট্রিক টন ধান এবং ৮০১ মেট্রিক টন চাল সংগ্রহ করা হচ্ছে; যাতে প্রান্তিক কৃষকদের প্রাধান্য দেওয়া হয়। কোনো মধ্যস্বত্বভোগী যাতে এ সুবিধা নিতে না পারে- সেই বিষয়ে নজর রাখতে হবে।

সরকারের উন্নয়ন কার্যক্রম

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলামের সভাপতিত্বে ও খাদ্য কর্মকর্তা হাফসা হাইয়ের সঞ্চালনায় প্রধান অতিথি খন্দকার আবু আশফাক বলেন, সরকারের বয়স মাত্র তিন মাস। এরই মধ্যে দেশে ব্যাপক উন্নয়নের কাজ চলছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দোহার পৌরসভায় চাল ও গবাদিপশু বিতরণ

এদিকে দোহার পৌরসভায় দরিদ্র পরিবারের মাঝে চাল ও দুস্থদের মাঝে গবাদিপশু বিতরণ অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন খন্দকার আবু আশফাক এমপি। এ সময় আরও উপস্থিত ছিলেন- নবাবগঞ্জের কৃষি কর্মকর্তা আসমা জাহান, কানিজ ফাতেমা, দোহার পৌর প্রশাসক মাইদুল ইসলাম, প্রকৌশলী মামুনুর রশীদ প্রমুখ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ