নীলফামারীতে গাছের ডালে ধাক্কা লেগে খুলনা মেইল লাইনচ্যুত, ৫ ঘণ্টা চলাচল বন্ধ
নীলফামারীতে গাছের ডালে ধাক্কা লেগে খুলনা মেইল লাইনচ্যুত

নীলফামারী-সৈয়দপুর রেললাইনের ওপর পড়ে থাকা একটি গাছের ডালের সঙ্গে ধাক্কা লেগে লাইনচ্যুত হয়েছে ‘খুলনা মেইল’। এতে রুটে প্রায় সাড়ে ৫ ঘণ্টা বন্ধ ছিল ট্রেন চলাচল। এই দুর্ঘটনায় কোনো হতাহতের তথ্য পাওয়া না গেলেও চরম দুর্ভোগের পড়েন যাত্রীরা। সর্বশেষ রোববার (১৭ মে) বেলা ১টার পর ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার তথ্য জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

দুর্ঘটনার বিবরণ

এর আগে রোববার সকাল সোয়া ৮টার দিকে একই রেলপথের খয়রাত নগর রেলস্টেশন এলাকায় লাইনের উপর পড়ে থাকা গাছের ডালের কারণে লাইনচ্যুত হয় ট্রেনটি। পরে পার্বতীপুর থেকে রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত ট্রেনটিকে দুপুর একটার দিকে উদ্ধার করে। উদ্ধারের পর দেড়টার দিকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেনটি।

রেলওয়ে সূত্রের তথ্য

রেলওয়ে সূত্রে জানা যায়, সকালে চিলাহাটি থেকে যাত্রী নিয়ে খুলনাগামী খুলনা মেইল ট্রেনটি ছেড়ে আসে। নীলফামারী রেলস্টেশনে যাত্রা বিরতির পর ট্রেনটি খয়রাতনগর স্টেশন এলাকায় পৌঁছালে রেললাইনের ওপর ভেঙে পড়ে থাকা গাছের ডালের সঙ্গে ইঞ্জিনের সংঘর্ষ হয়। এতে ইঞ্জিনের চাকা লাইনচ্যুত হয়ে পড়ে। ঘটনার পর সৈয়দপুর থেকে চিলাহাটি রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

যাত্রীদের দুর্ভোগ

এর প্রভাবে খুলনাগামী আন্তঃনগর রূপসা এক্সপ্রেসের চিলাহাটি, ডোমার ও নীলফামারী স্টেশনের যাত্রা বাতিল করা হয়। পরে ট্রেনটি সৈয়দপুর স্টেশন থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায়। নীলফামারী রেলস্টেশনের মাস্টার মিঠুন রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাইনের ওপর পড়ে থাকা গাছের ডালের কারণেই মূলত এই দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। উদ্ধার কাজ শেষ হওয়ায় বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ