ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনে ৪৪ পদে চাকরি, শেষ তারিখ ২৭ জুলাই
ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনে ৪৪ পদে চাকরি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনে ১০ থেকে ১৪ গ্রেডে জনবল নিয়োগ দেওয়া হবে। মোট পদসংখ্যা ৪৪। আবেদনের শেষ তারিখ ২৭ জুলাই ২০২৬।

পদের নাম ও বিবরণ

১. উপজেলা ব্যবস্থাপক: পদসংখ্যা ১০; গ্রেড-১০, বেতন স্কেল ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।

২. মাঠ কর্মকর্তা: পদসংখ্যা ২৫; গ্রেড-১৪, বেতন স্কেল ১০,২০০-২৪,৬৮০ টাকা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

৩. অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর: পদসংখ্যা ৭; গ্রেড-১৪, বেতন স্কেল ১০,২০০-২৪,৬৮০ টাকা।

৪. ড্রাইভার: পদসংখ্যা ২; গ্রেড-১৪, বেতন স্কেল ১০,২০০-২৪,৬৮০ টাকা।

বয়সসীমা

১ জুন ২০২৬ তারিখে সর্বোচ্চ ৩৫ বছর।

আবেদনের নিয়ম

পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি নির্ধারিত ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

আবেদন ফি

১ নম্বর পদের জন্য: ২২৩ টাকা (সার্ভিস চার্জ ও ভ্যাটসহ); ২ থেকে ৫ নম্বর পদের জন্য: ১১২ টাকা (সার্ভিস চার্জ ও ভ্যাটসহ)। অনগ্রসর নাগরিক, ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য সব পদের আবেদন ফি ৫৬ টাকা।

আবেদনের সময়সীমা

আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ২৮ জুন ২০২৬, সকাল ১০টা; আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২৭ জুলাই ২০২৬, বিকেল ৫টা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ