ডিএনসিসিতে ১৭৮ শূন্যপদে নিয়োগ, আবেদন শুরু ১৮ জুন
ডিএনসিসিতে ১৭৮ শূন্যপদে নিয়োগ, আবেদন শুরু ১৮ জুন

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) জনবল নিয়োগের জন্য ১১ থেকে ১৬ গ্রেডের ১০ ক্যাটাগরির ১৭৮টি শূন্য পদে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগামী ১৮ জুন থেকে আবেদন শুরু হয়ে চলবে ১৭ জুলাই ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে নির্ধারিত সময়ে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম:

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)

পদের সংখ্যা:

১০ পদে ১৭৮ জন

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

চাকরির বিবরণ

  1. স্বাস্থ্য পরিদর্শক – ৮টি পদ, বেতন স্কেল ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড–১১)
  2. রেভিনিউ সুপারভাইজার – ১৫টি পদ, বেতন স্কেল ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড–১৪)
  3. ওয়ার্ড সচিব – ১৬টি পদ, বেতন স্কেল ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড–১৪)
  4. মশক নিয়ন্ত্রণ পরিদর্শক – ৭টি পদ, বেতন স্কেল ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড–১৪)
  5. ভেটেরিনারি পরিদর্শক/ জবাইখানা পরিদর্শক – ১৮টি পদ, বেতন স্কেল ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড–১৪)
  6. পরিচ্ছন্নতা পরিদর্শক – ২৬টি পদ, বেতন স্কেল ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড–১৪)
  7. ইপিআই সুপারভাইজার – ১০টি পদ, বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)
  8. স্প্রেম্যান সুপারভাইজার – ৩৪টি পদ, বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)
  9. বাতি পরিদর্শক – ১৫টি পদ, বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)
  10. লেজারকিপার – ২৯টি পদ, বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)

বয়সসীমা

১৭ জুলাই ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছর।

আবেদনের নিয়ম

পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

আবেদন ফি

  • ১ নম্বর পদ: ১৬৮ টাকা (সার্ভিস চার্জ, ভ্যাটসহ)
  • ২ থেকে ১০ নম্বর পদ: ১১২ টাকা (সার্ভিস চার্জ, ভ্যাটসহ)

আবেদনের সময়সীমা

আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১৮ জুন ২০২৬, সকাল ১০টা।

আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ১৭ জুলাই ২০২৬, বিকাল ৪টা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ