ব্র্যাক বিশ্ববিদ্যালয় সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে 'ম্যানেজার, প্রকিউরমেন্ট' পদে জনবল নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১৫ জুন থেকে এবং শেষ সময় ৫ জুলাই ২০২৬।
পদের বিবরণ
পদের নাম: ম্যানেজার, প্রকিউরমেন্ট
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
- স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
- কম্পিউটিং দক্ষতা এবং মাইক্রোসফট অফিস সফটওয়্যার ব্যবহারে পারদর্শিতা প্রয়োজন।
- সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৬ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরির ধরন ও কর্মস্থল
চাকরির ধরন ফুলটাইম এবং কর্মস্থল ঢাকায়। নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। বয়সসীমা নির্ধারণ করা হয়নি।
বেতন ও সুযোগ-সুবিধা
বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে পারেন। আবেদনের শেষ সময় ৫ জুলাই ২০২৬।



