বেপজায় ১১৭ পদে নিয়োগ, আবেদন শুরু ১ জুলাই
বেপজায় ১১৭ পদে নিয়োগ, আবেদন শুরু ১ জুলাই

বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) ৯ম থেকে ২০তম গ্রেডের ৩৪ ক্যাটাগরির পদে মোট ১১৭ জনকে নিয়োগ দেওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন প্রক্রিয়া শুরু হবে ১ জুলাই ২০২৬, সকাল ১০টা থেকে এবং শেষ হবে ৩০ জুলাই ২০২৬, বিকেল ৫টা পর্যন্ত।

পদসমূহের বিবরণ

বেপজার এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বিভিন্ন গ্রেডের পদ রয়েছে। নিচে পদের নাম, সংখ্যা ও বেতন স্কেল উল্লেখ করা হলো:

গ্রেড-৯ (বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা)

  • সহকারী পরিচালক (প্রশাসন): ৫টি পদ
  • সহকারী পরিচালক (বিনিয়োগ): ৮টি পদ
  • সহকারী পরিচালক (হিসাব/নিরীক্ষা): ২টি পদ
  • সহকারী প্রকৌশলী (পুর): ২টি পদ
  • সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ): ২টি পদ
  • নিরাপত্তা কর্মকর্তা: ১টি পদ

গ্রেড-১০ (বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা)

  • সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা/ সহকারী নিরীক্ষা কর্মকর্তা: ৪টি পদ
  • জুনিয়র অডিও ভিজ্যুয়াল অফিসার: ১টি পদ
  • উপসহকারী প্রকৌশলী (পুর): ৫টি পদ
  • উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ): ৩টি পদ
  • উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক): ২টি পদ
  • সহকারী নিরাপত্তা কর্মকর্তা: ১টি পদ
  • লাইব্রেরিয়ান: ১টি পদ
  • ইমাম: ১টি পদ

গ্রেড-১৩ (বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা)

  • স্টোরকিপার: ২টি পদ
  • ক্যাশিয়ার: ২টি পদ
  • নিরাপত্তা পরিদর্শক: ৪টি পদ

গ্রেড-১৪ (বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা)

  • অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর: ৭টি পদ
  • ড্রাফটসম্যান: ২টি পদ

গ্রেড-১৬ (বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা)

  • পাম্প অপারেটর: ৫টি পদ
  • মিটার রিডার: ২টি পদ
  • ফটোকপি মেশিন অপারেটর: ২টি পদ
  • মুয়াজ্জিন: ২টি পদ
  • ইলেকট্রিশিয়ান: ৪টি পদ
  • গাড়িচালক: ১৮টি পদ
  • রাজমিস্ত্রি: ২টি পদ

গ্রেড-১৯ (বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা)

  • কুক: ২টি পদ

গ্রেড-২০ (বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা)

  • ডিসপাস রাইডার: ২টি পদ
  • প্লাম্বার সহকারী: ২টি পদ
  • মালি: ২টি পদ
  • সার্ভিস বয়: ২টি পদ
  • রাজমিস্ত্রি হেলপার: ২টি পদ
  • ইলেকট্রিক হেলপার: ৪টি পদ
  • নিরাপত্তাপ্রহরী: ১১টি পদ

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের http://bepza.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফি নির্ধারিত ব্যাংকে জমা দিতে হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আবেদন ফি

  • ১ থেকে ১৪ নম্বর পদ: ২২৩ টাকা (সার্ভিস চার্জসহ)
  • ১৫ থেকে ২৬ নম্বর পদ: ১১২ টাকা (সার্ভিস চার্জসহ)
  • ২৭ থেকে ৩৪ নম্বর পদ: ৫৬ টাকা (সার্ভিস চার্জসহ)

বিস্তারিত বিজ্ঞপ্তি https://url-shortener.me/NDOI এই ঠিকানায় দেখা যাবে।