পিএসসি'র মৎস্য জরিপ কর্মকর্তা পদে লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ
পিএসসি'র মৎস্য জরিপ কর্মকর্তা পরীক্ষার সময়সূচি

পিএসসি'র মৎস্য জরিপ কর্মকর্তা পদে লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) মৎস্য অধিদপ্তরের 'মৎস্য জরিপ কর্মকর্তা' পদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে। রোববার (১২ এপ্রিল ২০২৬) পিএসসি'র ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

পরীক্ষার বিস্তারিত তথ্য

লিখিত পরীক্ষাটি ১০ মে ২০২৬ তারিখে বেলা ১১:০০টা থেকে বেলা ৩:৩০ পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষার কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে মাল্টিপারপাস হল, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ভবন, আগারগাঁও, শেরেবাংলা নগর ঢাকা-১২০৭

পরীক্ষার্থী ও নম্বর বণ্টন

এই পদে মোট ৩২৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। পরীক্ষার মোট নম্বর ২০০, যা নিম্নলিখিতভাবে বণ্টন করা হয়েছে:

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ
  • বাংলা: ৪০ নম্বর
  • ইংরেজি: ৪০ নম্বর
  • সাধারণ জ্ঞান: ৪০ নম্বর
  • প্রাসঙ্গিক টেকনিক্যাল বিষয় (গণিত ও দৈনন্দিন বিজ্ঞান): ৮০ নম্বর

পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনাবলি

পিএসসি পরীক্ষার্থীদের জন্য কয়েকটি অত্যাবশ্যকীয় নির্দেশনা জারি করেছে:

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
  1. প্রার্থীদের নিজ নিজ প্রবেশপত্র নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। প্রবেশপত্র হারিয়ে গেলে বা নষ্ট হলে কমিশনের অথবা টেলিটকের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে সংগ্রহ করতে হবে।
  2. প্রতিবন্ধী পরীক্ষার্থীদের মধ্যে যাঁদের শ্রুতলেখক প্রয়োজন, তাঁদের ২৬ এপ্রিল ২০২৬ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে শ্রুতেলেখকের জন্য কমিশন সচিবালয়ের ইউনিট-৮–এর পরিচালক বরাবর আবেদনপত্র দাখিল করতে হবে।
  3. পরীক্ষা শুরু হওয়ার ১৫ মিনিট পর কোনো পরীক্ষার্থীকে পরীক্ষাকক্ষে প্রবেশ করতে দেওয়া হবে না। পরীক্ষা শুরু হওয়ার ২ ঘণ্টার মধ্যে কোনো পরীক্ষার্থী পরীক্ষাকক্ষ ত্যাগ করতে পারবেন না।
  4. প্রত্যেক প্রার্থীকে একই সঙ্গে ৪টি বিষয়ের জন্য ৪টি পৃথক উত্তরপত্র প্রদান করা হবে। বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান ও প্রাসঙ্গিক টেকনিক্যাল বিষয়ের উত্তর প্রদানের জন্য ভিন্ন ভিন্ন উত্তরপত্র ব্যবহার করতে হবে।
  5. পরীক্ষার্থীদের কালো কালির বলপয়েন্ট কলম সঙ্গে আনতে হবে। পরীক্ষাকেন্দ্রে বই, ব্যাগ, মানিব্যাগ, হাতঘড়ি, পকেটঘড়ি, ইলেকট্রনিক ঘড়ি, মোবাইল ফোন, ঘড়িসদৃশ মোবাইল ফোন, ব্যাংক কার্ড বা ক্রেডিট কার্ড, ক্রেডিট কার্ডসদৃশ বস্তু, অলংকারাদি বা কোনোরূপ ইলেকট্রনিক ডিভাইস আনা সম্পূর্ণ নিষিদ্ধ।
  6. পরীক্ষার সময় পরীক্ষার্থীদের কানের ওপর কোনো আবরণ রাখতে পারবেন না, কান খোলা রাখতে হবে।
  7. সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। তবে সায়েন্টিফিক ক্যালকুলেটর বা এ–জাতীয় কোনো যন্ত্র ব্যবহার করা যাবে না।

এই পদটি ১০ম গ্রেড-এর অধীনে রয়েছে এবং সরকারি চাকরির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে। পরীক্ষার্থীদের সময়সূচি ও নির্দেশনাবলি সঠিকভাবে অনুসরণ করার জন্য পিএসসি অনুরোধ করেছে।