আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি দেশের বেসরকারি খাতের ইসলামী শরিয়াভিত্তিক বাণিজ্যিক ব্যাংক। প্রতিষ্ঠানটি সম্প্রতি হেড অব অডিসি বিজনেস পদে জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ প্রক্রিয়ায় আগ্রহী প্রার্থীদের জন্য আবেদন শুরু হয়েছে আজ, ০৫ মে ২০২৬ থেকে এবং চলবে আগামী ১৬ মে ২০২৬ পর্যন্ত।
নিয়োগের বিবরণ
প্রতিষ্ঠানের নাম: আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি। পদের নাম: হেড অব অডিসি বিজনেস। পদসংখ্যা নির্ধারিত নয়। চাকরির ধরন ফুলটাইম এবং কর্মক্ষেত্র অফিসে। প্রার্থীর ধরন নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। বয়সসীমা উল্লেখ নেই। কর্মস্থল যেকোনো জায়গায় হতে পারে।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
আবেদনের জন্য প্রার্থীদের স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট সেক্টরে কাজের দক্ষতা প্রয়োজন। এছাড়া কমপক্ষে ৭ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক।
বেতন ও অন্যান্য সুবিধা
নির্বাচিত প্রার্থীদের বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। ব্যাংকের নীতিমালা অনুযায়ী মাসিক বেতনের পাশাপাশি বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের লিংক অফিশিয়াল নোটিশের নিচে দেওয়া আছে। বিস্তারিত তথ্যের জন্য প্রার্থীরা অফিশিয়াল ওয়েবসাইট https://www.aibl.com.bd ভিজিট করতে পারেন। আবেদনের শেষ তারিখ ১৬ মে ২০২৬।
এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আরও বিস্তারিত জানতে আগ্রহীরা যুগান্তরের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন।



