মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ তাদের অপারেশনস/প্রোডাকশন, রোলিং মিল/এসএমএস প্ল্যান্ট এবং এমআরএসএমএল বিভাগে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদন শুরু হয়েছে ৩ মে থেকে এবং চলবে আগামী ১০ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম
মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ
পদের নাম
অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার
বিভাগ
অপারেশনস/প্রোডাকশন, রোলিং মিল/এসএমএস প্ল্যান্ট, এমআরএসএমএল
পদসংখ্যা
নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা মেটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা
নিরবচ্ছিন্ন উৎপাদন বজায় রাখার জন্য রুটিং শিফট এবং শিল্প কারখানার পরিবেশে কাজ করার সক্ষমতা থাকতে হবে। শিল্প নিরাপত্তা, পিপিই এবং স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর সম্পর্কে প্রাথমিক জ্ঞান থাকা আবশ্যক।
অভিজ্ঞতা
শিল্প নিরাপত্তা, পিপিই এবং স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর সম্পর্কে প্রাথমিক জ্ঞান থাকা যথেষ্ট।
প্রার্থীর ধরন
নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
বয়সসীমা
নির্ধারিত নয়।
কর্মস্থল
নারায়ণগঞ্জ।
বেতন
আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা
প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এবং বিস্তারিত তথ্য দেখতে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ক্লিক করতে পারেন।
আবেদনের শেষ সময়
১০ মে ২০২৬।



