রেড ক্রসে সিকিউরিটি ম্যানেজার পদে নিয়োগ, আবেদন ১৮ জুন পর্যন্ত
রেড ক্রসে সিকিউরিটি ম্যানেজার পদে নিয়োগ, আবেদন ১৮ জুন পর্যন্ত

আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটি ফেডারেশন তাদের সিকিউরিটি ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি মানবিক সহায়তা ও দুর্যোগ ব্যবস্থাপনায় বিশ্বব্যাপী পরিচিত। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে তারা কক্সবাজার অফিসের জন্য একজন দক্ষ সিকিউরিটি ম্যানেজার নিয়োগ করতে চায়।

পদের বিবরণ

প্রতিষ্ঠানের নাম: ইন্টারন্যাশনাল রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটি ফেডারেশন। পদের নাম: সিকিউরিটি ম্যানেজার। পদসংখ্যা নির্ধারিত নয়। চাকরির ধরন ফুলটাইম এবং কর্মক্ষেত্র অফিসে। প্রার্থীর ধরন নারী-পুরুষ উভয়। বয়সসীমা উল্লেখ নেই। কর্মস্থল কক্সবাজার। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

আবেদনকারীদের যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি এনজিও সংস্থায় কাজের দক্ষতা প্রয়োজন। অভিজ্ঞতা হিসেবে কমপক্ষে ২ থেকে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অন্যান্য সুবিধা

নির্বাচিত প্রার্থীরা উৎসব বোনাস, জীবন ও চিকিৎসা বিমা, প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি পাবেন। এছাড়া কর্মচারী ও তাদের নিকটাত্মীয়দের জন্য বার্ষিক ১ লাখ টাকা পর্যন্ত চিকিৎসা খরচ প্রতিপূরণ এবং সংস্থার নীতিমালা অনুযায়ী আরো অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে অনলাইনে আবেদন করতে পারেন। আবেদনের শেষ সময় ১৮ জুন ২০২৬। গত ০৪ জুন থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ