ব্যাংক এশিয়ায় টিবি সেলস পদে নিয়োগ, স্নাতক পাসেই আবেদন
ব্যাংক এশিয়ায় টিবি সেলস পদে নিয়োগ, স্নাতক পাসেই আবেদন

বেসরকারি খাতের ব্যাংক এশিয়া পিএলসি তাদের রিলেশনশিপ ইউনিটের অধীনে ‘টিবি সেলস (ক্যাশ অ্যান্ড ট্রেড)’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ইতোমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যা আগামী ১০ জুন ২০২৬ পর্যন্ত চলবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীদের ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ থেকে ৯ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক। বয়সসীমা নির্ধারিত না থাকলেও কর্মস্থল ঢাকা জেলায় হওয়ায় সেখানে কাজ করার মানসিকতা থাকতে হবে।

বেতন ও অন্যান্য সুবিধা

নির্বাচিত প্রার্থীদের বেতন ও অন্যান্য সুবিধা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। চাকরির ধরন বেসরকারি এবং ফুল টাইম।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আবেদন প্রক্রিয়া

আবেদন শুরু হয়েছে ৪ জুন থেকে এবং শেষ তারিখ ১০ জুন। প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত বিজ্ঞপ্তি ও আবেদন লিংক ব্যাংক এশিয়া পিএলসির ওয়েবসাইটে পাওয়া যাবে।

পদটির জন্য নির্ধারিত সংখ্যা না থাকায় যে কোনো সংখ্যক প্রার্থী নিয়োগ পেতে পারেন। নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ