কর অঞ্চল-নরসিংদীতে ১২২ জনের নিয়োগ, আবেদন শুরু
কর অঞ্চল-নরসিংদীতে ১২২ জনের নিয়োগ, আবেদন শুরু

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীন কর অঞ্চল-নরসিংদী ২৭ এপ্রিল জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ১৩ থেকে ২০তম গ্রেডে মোট ১২২ জনকে নিয়োগ দেবে। নরসিংদী ও কিশোরগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দারা এই পদগুলোর জন্য আবেদন করতে পারবেন।

পদের বিবরণ ও সংখ্যা

বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ৬টি ক্যাটাগরিতে এই নিয়োগ দেওয়া হবে।

  • কম্পিউটার অপারেটর: ১ জন
  • প্রধান সহকারী: ২২ জন
  • উচ্চমান সহকারী: ২২ জন
  • সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর: ২৩ জন
  • অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ২৭ জন
  • অফিস সহায়ক: ২৭ জন

আবেদনপ্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। সরাসরি বা ডাকযোগে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। নিয়োগসংক্রান্ত বিস্তারিত শর্তাবলি, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদনের লিংক কর অঞ্চল-নরসিংদীর অফিশিয়াল ওয়েবসাইট থেকে জানা যাবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অন্যান্য তথ্য

নরসিংদী ও কিশোরগঞ্জ জেলা বাদে অন্য কোনো জেলার বাসিন্দাদের আবেদন করার প্রয়োজন নেই। নিয়োগপ্রক্রিয়ার সব আপডেট ওয়েবসাইটের মাধ্যমে যথাসময়ে জানানো হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ