নবম পে স্কেলের চূড়ান্ত সুপারিশ দ্রুত প্রণয়ন এবং আসন্ন বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রেখে প্রজ্ঞাপন জারির দাবিতে আগামীকাল রাজধানীতে কর্মসূচি পালন করবে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি।
কর্মসূচির বিস্তারিত
আগামীকাল শনিবার (১৬ মে) বিকেল ৩টায় মৌন মিছিল এবং পরে জাতীয় প্রেসক্লাবে কেন্দ্রীয় প্রতিনিধি সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব আশিকুল ইসলাম স্বাক্ষরিত বিবৃতিতে কর্মসূচির বিস্তারিত তুলে ধরা হয়।
বিবৃতিতে যা বলা হয়েছে
বিবৃতিতে বলা হয়, '৯ম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে দ্রুত সচিব কমিটি চূড়ান্ত সুপারিশ প্রণয়ন, আসন্ন বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রেখে প্রজ্ঞাপন জারির দাবিতে আগামী ১৬ই মে ২০২৬ইং রোজ শনিবার বিকাল ৩টায় মৌন মিছিল এবং মিছিল শেষে বিকেল ৩.৩০ মিনিটে জাতীয় প্রেসক্লাবের আব্দুস ছালাম হলে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে একই দাবিতে কেন্দ্রীয় প্রতিনিধি সমাবেশ ও আলোচনা সভা আয়োজন করা হয়েছে।'
মৌন মিছিল শেষে বিকেল সাড়ে ৩টায় জাতীয় প্রেসক্লাবের আব্দুস ছালাম হলে কেন্দ্রীয় প্রতিনিধি সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। কর্মসূচি সুষ্ঠুভাবে পালনে গণমাধ্যমকর্মীদের উপস্থিতি নিশ্চিত করতে সংশ্লিষ্ট পত্রিকা ও সংবাদ সংস্থাগুলোকে একজন করে প্রতিবেদক ও আলোকচিত্র সাংবাদিক পাঠানোর অনুরোধ জানিয়েছে সংগঠনটি।



