সরকার আমাকে খুশি করতে মিথ্যা সংবাদ লেখার প্রয়োজন নেই: জ্বালানি প্রতিমন্ত্রী
সরকার আমাকে খুশি করতে মিথ্যা সংবাদ নয়: জ্বালানি প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সরকার বা বিএনপিকে খুশি করার জন্য মিথ্যা সংবাদ লেখার প্রয়োজন নেই। গণমাধ্যমকে সঠিক তথ্য দিয়ে সত্য সংবাদ পরিবেশনের আহ্বান জানান তিনি।

গণতন্ত্র ও গণমাধ্যমের ভূমিকা

শনিবার (২০ জুন) বেলা ১১টায় যশোরে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত মাল্টিমিডিয়া, ফ্যাক্টচেক ও এআই ব্যবহার বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, গণতন্ত্রের সৌন্দর্য হলো পরমতসহিষ্ণুতা। গণতন্ত্রকে শক্তিশালী ভিতের ওপর দাঁড় করাতে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। দায়িত্বশীল ভূমিকা পালন করলে দেশ এগিয়ে যাবে।

তিনি আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার পরিবার অতীতে সবচেয়ে বেশি গণমাধ্যমে অপপ্রচারের শিকার হয়েছেন। তবুও তিনি প্রতিশোধ নিতে চাননি বরং সহিষ্ণুতার পরিচয় দিয়েছেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ফ্যাসিবাদের জামানা ও মিথ্যা সংবাদ

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ফ্যাসিবাদের জামানায় গণমাধ্যমকর্মীদের অনেক মিথ্যা সংবাদ লিখতে বাধ্য করা হয়েছিল। তাই তিনি বলেন, বিএনপিকে বা আমাকে খুশি করার জন্য মিথ্যা সংবাদ লেখার প্রয়োজন নেই। সঠিক তথ্য দিয়ে সত্য সংবাদ পরিবেশন করুন।

মাদক ও সন্ত্রাসমুক্ত যশোর

মাদক-সন্ত্রাসমুক্ত যশোর গড়তে প্রশাসন ও গণমাধ্যমের সহযোগিতা চেয়ে প্রতিমন্ত্রী বলেন, কারা মাদক ও সন্ত্রাসে জড়িত, সেই নাম যদি তিনি দেন, তবে তাতে রাজনৈতিক রঙ দেখতে পাবেন। তাই প্রশাসনের নিজস্ব সোর্স ও গণমাধ্যমের চোখে দেখুন, কারা মাদক সন্ত্রাসে জড়িত। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। মাদক ও সন্ত্রাস নির্মূলে প্রশাসন ও গণমাধ্যমে হাতে হাত ধরে কাজ করুন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অনুষ্ঠানের অন্যান্য বক্তা

যশোর প্রেস ক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তুনু ইসলাম সুমিত। স্বাগত বক্তব্য দেন পিআইবির প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেস ক্লাব সভাপতি এসএম তৌহিদুর রহমান।

প্রশিক্ষণ কর্মশালা

তিনদিনের প্রশিক্ষণ কর্মশালায় দুটি ব্যাচে জেলা ও উপজেলার ৭০ জন গণমাধ্যমকর্মী অংশ নিচ্ছেন।