ইকবাল হাসান মাহমুদ: জনগণের সম্পদ জনগণের কাজে লাগবে
ইকবাল হাসান মাহমুদ: জনগণের সম্পদ জনগণের কাজে

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, দেশের জনগণের যে সমস্ত সম্পদ রয়েছে তা জনগণের কাজেই ব্যবহার করা হবে। আমরা সেই সম্পদগুলো আহরণ করতে চাই। বড়পুকুরিয়া থেকে উৎপাদিত কয়লা দেশের সম্পদ, জনগণের সম্পদ।

পরিদর্শনকালে মন্ত্রীর বক্তব্য

সোমবার (১২ মে) সকাল ১০টায় পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লাখনি পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর দেশে একটি ফ্যাসিস্ট সরকার শাসন করেছে, যা দেশীয় সম্পদকে অবহেলা করে বিদেশ থেকে আমদানির ব্যবস্থা করেছিল। আমাদের প্রধানমন্ত্রী মনে করেন আমরা জনগণের সরকার। জনগণের সম্পদ জনগণের উন্নয়নে ব্যবহার করা হবে, এর কোনো বিকল্প নেই।

জ্বালানি আমদানি প্রসঙ্গে

নিজেদের জ্বালানি থাকতে বিদেশ থেকে কেন আমদানি করব—এমন প্রশ্ন তুলে তিনি বলেন, দেশের উন্নতির জন্য সবচেয়ে আগে দরকার জ্বালানি। নিজেদের দেশের জ্বালানি নিজেরাই যেন আহরণ করতে পারি এবং দেশের উন্নয়নে ব্যবহার করতে পারি—এ বিষয়ে আমাদের আলোচনাও হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উপস্থিত কর্মকর্তারা

এ সময় সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, এমপি এজেডএম রেজওয়ানুল হক, বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম, মহাব্যবস্থাপক খান মো. জাফর সাদিক, দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেনসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কয়লাখনির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী সমন্বয়ের বড় টিমটি মধ্যপাড়া কঠিন শিলা ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ