জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার সচিবালয়ের তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

মধ্যপ্রাচ্য সংকট ও জ্বালানি মজুত

জাহেদ উর রহমান বলেন, “মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত পরিস্থিতি নিয়ে এখনও উদ্বেগ রয়েছে এবং যেকোনো সময় পরিস্থিতির অবনতি ঘটতে পারে। তবে, দেশে প্রয়োজনীয় জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে।” তিনি আরও বলেন, সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

শিক্ষার্থীদের জন্য ইলেকট্রিক বাস

জ্বালানির ওপর চাপ কমাতে শিক্ষার্থীদের জন্য বিদ্যুৎচালিত বাস সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, “শিক্ষার্থীদের পরিবহনের জন্য ব্যবহৃত ইলেকট্রিক বাস আমদানিতে শুল্ক-কর অব্যাহতি দেওয়া হয়েছে। এ বিষয়ে গত ২৭ এপ্রিল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) একটি প্রজ্ঞাপন (এসআরও) জারি করেছে।”

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এনবিআর কর্তৃক জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বা অনুরূপ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী পরিবহনে ব্যবহৃত ইলেকট্রিক বাস আমদানির ক্ষেত্রে কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, মূল্য সংযোজন কর (ভ্যাট), সম্পূরক শুল্ক, আগাম কর (এটি) এবং অগ্রিম আয়করসহ কোনো ধরনের শুল্ক-কর দিতে হবে না।

মন্ত্রিসভার অনুমোদন

গত ৩ মে ইলেকট্রিক বাস আমদানিতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব অনুমোদন করে মন্ত্রিসভা। এই উদ্যোগের ফলে শিক্ষার্থীদের নিরাপদ ও সাশ্রয়ী পরিবহন নিশ্চিত হবে এবং জ্বালানি সাশ্রয় হবে বলে আশা করা হচ্ছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ