হরমুজ প্রণালিতে ইরানকে লক্ষ্য করে মার্কিন যুদ্ধ পরিকল্পনা
হরমুজ প্রণালিতে ইরানকে লক্ষ্য করে মার্কিন যুদ্ধ পরিকল্পনা

হরমুজ প্রণালিতে ইরানের সামরিক সক্ষমতাকে লক্ষ্যবস্তু করতে নতুন যুদ্ধ পরিকল্পনা তৈরি করছে মার্কিন সামরিক বাহিনী। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এই তথ্য জানিয়েছে। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।

পেন্টাগনের পরিকল্পনা

সিএনএন জানিয়েছে, পেন্টাগন বর্তমানে বেশ কয়েকটি আক্রমণ পরিকল্পনা পর্যালোচনা করছে। এর মধ্যে হরমুজ প্রণালি, দক্ষিণ আরব উপসাগর এবং ওমান উপসাগরে ইরানি লক্ষ্যবস্তুতে হামলার বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

লক্ষ্যবস্তু

সিএনএনের দেওয়া তথ্যমতে, হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণ বজায় রাখতে সহায়তা করে এমন সামরিক সম্পদগুলোকে লক্ষ্য করে এই হামলা চালানো হতে পারে। বিশেষ করে ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) দ্রুতগতির নৌযান এবং মাইন স্থাপনে ব্যবহৃত জাহাজগুলো এই পরিকল্পনায় রয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ইরানের নৌবাহিনীর অবস্থা

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক বোমা হামলায় ইরানের নৌবাহিনীর বড় অংশ ক্ষতিগ্রস্ত হলেও আইআরজিসির দ্রুতগতির আক্রমণ নৌযানগুলো টিকে আছে। এসব নৌযানে সাধারণত মেশিনগান বসানো থাকে এবং এগুলো মাইন বসানোর কাজে ব্যবহৃত হতে পারে।

ট্রাম্পের ইঙ্গিত

গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই পরিকল্পনার ইঙ্গিত দিয়েছেন। তিনি ঘোষণা দেন, হরমুজ প্রণালিতে কোনও জাহাজ মাইন স্থাপন করলে মার্কিন নৌবাহিনী তা ‘গুলি করে ধ্বংস’ করবে। যদিও মার্কিন কর্তৃপক্ষ এখন পর্যন্ত ইরানি জাহাজ কর্তৃক মাইন স্থাপনের কোনও ঘটনার সত্যতা নিশ্চিত করেনি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অন্যান্য পরিকল্পনা

সামরিক কর্মকর্তাদের প্রস্তাবিত অন্য একটি পরিকল্পনা থেকে জানা গেছে, যারা স্থায়ী যুদ্ধবিরতির আলোচনায় বাধা দিচ্ছেন বলে মনে করে যুক্তরাষ্ট্র, সেসব ইরানি সামরিক নেতাদের লক্ষ্যবস্তু করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। একই সঙ্গে ইরানের অবশিষ্ট সামরিক সক্ষমতা, বিশেষ করে ক্ষেপণাস্ত্রের মজুদ এবং লঞ্চারগুলোতে পুনরায় হামলা শুরু করতে পারে ওয়াশিংটন।