স্বাস্থ্যকর খাবারে লুকিয়ে ঝুঁকি? গবেষণায় চমক
স্বাস্থ্যকর খাবারে লুকিয়ে ঝুঁকি? গবেষণায় চমক

সুস্থ থাকতে ফলমূল ও শাকসবজি খাওয়ার পরামর্শ আমরা বরাবরই শুনে আসছি। তবে যুক্তরাষ্ট্রের এক নতুন গবেষণা সেই ধারণা নিয়ে প্রশ্ন তুলেছে। গবেষণায় দেখা গেছে, কিছু ক্ষেত্রে তরুণ অধূমপায়ীদের মধ্যেও ‘স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস’ ফুসফুস ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে।

গবেষণার ফলাফল

বিজ্ঞানবিষয়ক ওয়েবসাইট সায়েন্স ডেইলি-তে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ৫০ বছরের নিচে যারা ধূমপান করেন না, কিন্তু নিয়মিত ফল, শাকসবজি ও শস্যজাতীয় খাবার খান—তাদের মধ্যে অপ্রত্যাশিতভাবে ফুসফুস ক্যানসারের ঝুঁকি বেশি দেখা গেছে। গবেষকদের পর্যবেক্ষণে উঠে এসেছে, তুলনামূলকভাবে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস অনুসরণ করা তরুণদের মধ্যেই এই ঝুঁকি বেশি লক্ষ্য করা গেছে, যা দীর্ঘদিনের প্রচলিত ধারণার সঙ্গে সাংঘর্ষিক।

কী কারণ হতে পারে?

গবেষণার প্রধান গবেষক ডা. জর্জ নাভাকা এই ফলাফলকে ‘অপ্রত্যাশিত’ বলে উল্লেখ করেছেন। তার মতে, অর্গানিক নয় এমন ফল, শাকসবজি ও শস্যে থাকা কীটনাশকের অবশিষ্টাংশ একটি সম্ভাব্য কারণ হতে পারে। তিনি জানান, এসব রাসায়নিক উপাদান দীর্ঘমেয়াদে মানবদেহে প্রভাব ফেলতে পারে এবং তরুণদের মধ্যে ক্যানসারের ঝুঁকি বাড়াতে ভূমিকা রাখতে পারে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এখনও নিশ্চিত নয়

তবে গবেষকরা স্পষ্ট করে বলেছেন, এই ফলাফল চূড়ান্ত নয়। বরং এটি একটি সম্ভাব্য সম্পর্কের ইঙ্গিত দেয়, যা নিয়ে আরও গভীর গবেষণা প্রয়োজন। এই গবেষণা খাদ্য নিরাপত্তা, কীটনাশকের ব্যবহার এবং দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ