ব্র্যাকব্র্যাক তাদের প্রতিষ্ঠানে ‘পলিসি অ্যানালিস্ট’ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের আবেদনের শেষ তারিখ ৮ মে ২০২৬ নির্ধারণ করা হয়েছে।
চাকরির বিবরণ
পদের নাম: পলিসি অ্যানালিস্ট। পদসংখ্যা নির্ধারিত না হলেও কর্মস্থল হবে ব্র্যাকব্র্যাকের হেড অফিসে।
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
প্রার্থীদের সামাজিক বিজ্ঞান, ডেভেলপমেন্ট স্টাডিজ, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, পাবলিক পলিসি, অর্থনীতি বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। বাংলাদেশের নীতিনির্ধারণ প্রক্রিয়া, আইন প্রণয়ন পদ্ধতি এবং সরকারি কাঠামো সম্পর্কে ধারণা থাকা আবশ্যক। টেকসই উন্নয়ন লক্ষ্যসহ (এসডিজি) বর্তমান উন্নয়ন নীতি ও কাঠামো সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
অভিজ্ঞতা
উন্নয়ন খাতে ন্যূনতম ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, বিশেষ করে পলিসি অ্যাডভোকেসি ও পাবলিক রিলেশনের ক্ষেত্রে।
বেতন ও অন্যান্য সুবিধা
নিয়োগপ্রাপ্তরা ফেস্টিভ্যাল বোনাস, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্য ও জীবনবিমা, মাতৃত্ব/পিতৃত্বকালীন ছুটি, ওয়েলনেস সেন্টার সুবিধা, ডে-কেয়ার সুবিধা এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা পাবেন।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের ব্র্যাকব্র্যাকের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ৮ মে ২০২৬।



