বিলসের মে দিবস পালন, সুষ্ঠু শিল্প সম্পর্ক গড়ার আহ্বান
বিলসের মে দিবসে সুষ্ঠু শিল্প সম্পর্কের আহ্বান

চিত্রাঙ্কণ ও গান পরিবেশনসহ নানা আয়োজনের মধ্য দিয়ে মে দিবস পালন করেছে শ্রমিক অধিকার নিয়ে কাজ করা সংগঠন বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস)। এ সময় মহান মে দিবসের চেতনা ধারণ করে শ্রমিক, মালিক ও সরকারের সমন্বিত উদ্যোগে সুষ্ঠু শিল্প সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানানো হয়।

প্রেস ক্লাবের সামনে আয়োজন

শুক্রবার (১ মে) মে দিবস উপলক্ষে রাজধানীর তোপখানা রোডে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিলসের আয়োজিত এই অনুষ্ঠানে এ আহ্বান জানান সংগঠনের নেতাকর্মীরা। বিলসের পক্ষ থেকে মে দিবস উপলক্ষে চিত্রাঙ্কণ করেন উপস্থিত বিভিন্ন শিল্পীরা। বাদ্যযন্ত্র নিয়ে গান পরিবেশন করেন তারা। এ ছাড়া তৈরি করেছিলেন একটি তথ্য কেন্দ্র, যেখানে শ্রমিকদের অধিকার নিয়ে বিভিন্ন বই প্রদর্শন করা হয়। শ্রমিকদের তাদের বিভিন্ন অধিকার সম্পর্কে জানানো হয় এবং এই বিষয়ের লিফলেটও বিতরণ করা হয়।

শ্রমিকদের দাবি তুলে ধরেন নির্বাহী পরিচালক

এ সময় শ্রমিকদের বিভিন্ন দাবি তুলে ধরেন বিলসের নির্বাহী পরিচালক ও অন্তর্বর্তী সরকারের গঠিত শ্রম সংস্কার কমিশনের প্রধান সুলতান উদ্দিন আহমদ। তিনি বলেন, 'শ্রমজীবী মানুষ দেশের উৎপাদন ও অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। মহান মে দিবসের চেতনা ধারণ করে শ্রমিক, মালিক ও সরকারের সমন্বিত উদ্যোগে সুষ্ঠু শিল্প সম্পর্ক গড়ে তুলতে হবে।'

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

৮ ঘণ্টা কাজ, ৮ ঘণ্টা বিশ্রাম, ৮ ঘণ্টা বিনোদন

তিনি বলেন, 'শ্রমিকদের জন্য ৮ ঘণ্টা কাজ, ৮ ঘণ্টা বিশ্রাম ও ৮ ঘণ্টা বিনোদন নিশ্চিত করতে হবে। একই সঙ্গে জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে মজুরি বৃদ্ধি, ট্রেড ইউনিয়ন গঠনের অবাধ অধিকার নিশ্চিত এবং নিবন্ধন প্রক্রিয়া সহজ করতে হবে।'

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সব শ্রমিককে শ্রম আইনের আওতায় আনতে হবে

তিনি আরও বলেন, 'সব শ্রমিককে শ্রম আইনের আওতায় আনতে হবে। স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহে স্থায়ী শ্রমিক রেশন কার্ড চালু, নারী শ্রমিকদের জন্য ডে-কেয়ার সেন্টার, মাতৃত্বকালীন ছুটি বাস্তবায়ন এবং যৌন হয়রানি প্রতিরোধ সেল গঠন করতে হবে।'

জরুরি চিকিৎসা ও আর্থিক সহায়তা

শ্রমিকদের জরুরি চিকিৎসা ও আর্থিক সহায়তার কথা উল্লেখ করে সুলতান উদ্দিন আহমদ বলেন, 'প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের জন্য জাতীয় সামাজিক নিরাপত্তা স্কিম চালু, অভিবাসী শ্রমিকদের নিরাপদ অভিবাসন নিশ্চিত, দুর্ঘটনায় আহত ও নিহত শ্রমিকদের আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ক্ষতিপূরণ নির্ধারণ এবং শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে জরুরি চিকিৎসা ও আর্থিক সহায়তা দিতে হবে।'

আবাসন, যাতায়াত ও স্বাস্থ্যসেবা

তিনি বলেন, 'শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য সুলভ ও নিরাপদ আবাসন, নিরাপদ যাতায়াত ব্যবস্থা, শ্রমঘন এলাকায় বিশেষায়িত হাসপাতাল স্থাপন, বড় শিল্প ইউনিটে মানসিক স্বাস্থ্যসেবা চালু, বিনা কারণে ছাঁটাই ও মজুরি কর্তন বন্ধ এবং ব্যাংক হিসাব বা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে শতভাগ মজুরি পরিশোধ নিশ্চিত করতে হবে।'

জলবায়ু পরিবর্তন ও শ্রমিক স্বাস্থ্য

জলবায়ু পরিবর্তনের কারণে তাপদাহ বা বৈরী আবহাওয়ায় কর্মরত শ্রমিকদের জন্য বিশেষ স্বাস্থ্য ঝুঁকি ভাতা ও হিট স্ট্রেস ব্যবস্থাপনা নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তার দাবি জানান তিনি।

মে দিবসের চেতনা ধারণ করে এগিয়ে যেতে হবে

বিলসের নির্বাহী পরিচালক বলেন, 'মহান মে দিবস শুধু একটি দিবস নয়, এটি শ্রমিক শ্রেণির অধিকার আদায়ের সংগ্রামের প্রতীক। এই চেতনা ধারণ করে বৈষম্যহীন, মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।'