পাকিস্তানি জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির নতুন ধারাবাহিক ‘ফানা’য় অভিনয় করছেন। এই ধারাবাহিকে তাঁর বিপরীতে অভিনয় করবেন তরুণ অভিনেতা নামির খান। সম্প্রতি অভিনেত্রীর ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে এই তথ্য জানা গেছে।
নতুন জুটি নিয়ে কৌতূহল
হানিয়া আমির ও নামির খানের এই জুটি ইতিমধ্যে নাটকপ্রেমীদের মধ্যে বেশ কৌতূহল তৈরি করেছে। অনেকেই অপেক্ষায় আছেন পর্দায় তাঁদের রসায়ন কেমন হয়, তা দেখার জন্য।
প্রথম প্রস্তাব ছিল বিলাল আব্বাস খানকে
প্রথমে হানিয়া আমিরের বিপরীতে বিলাল আব্বাস খানকে প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে ব্যস্ততার কারণে তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দেন। পরে নামির খানকে চূড়ান্ত করা হয়।
হানিয়া আমিরের বর্তমান কাজ
এই বছরের শুরুতে ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ সিরিয়ালের প্রচার শেষ হয়েছে। সিরিয়ালটিতে অভিনয় করে আলাদাভাবে নজর কেড়েছেন হানিয়া। তিনি সামাজিক মাধ্যমেও বেশ সক্রিয়া। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা ২ কোটি ছাড়িয়েছে।



