ব্র্যাক ব্যাংক পিএলসি তাদের ই-কমার্স ও মার্চেন্ট অ্যাকোয়ারিং বিভাগে অফিসার/অ্যাসোসিয়েট ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত ২০ মে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং আগামী ৪ জুন ২০২৬ পর্যন্ত আবেদন করা যাবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদ সম্পর্কিত তথ্য
প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক ব্যাংক পিএলসি। পদের নাম: অফিসার/ অ্যাসোসিয়েট ম্যানেজার। বিভাগ: ই-কমার্স, মার্চেন্ট অ্যাকোয়ারিং। পদসংখ্যা: নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি। অন্যান্য যোগ্যতার মধ্যে ই-কমার্স অ্যাকোয়ারিং এবং ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে।
অভিজ্ঞতা ও চাকরির ধরন
প্রার্থীদের কমপক্ষে ৩ থেকে ৫ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক। চাকরির ধরন ফুলটাইম এবং কর্মক্ষেত্র অফিসে। নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। বয়সসীমা নির্ধারণ করা হয়নি। কর্মস্থল হবে ঢাকা।
বেতন ও অন্যান্য সুবিধা
নির্বাচিত প্রার্থীদের বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। মাসিক বেতন ছাড়াও ব্যাংকের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
আবেদনের পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা ব্র্যাক ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ৪ জুন ২০২৬। বিস্তারিত বিজ্ঞপ্তি ও আবেদনের লিংক অফিসিয়াল নোটিশে পাওয়া যাবে।



