শাহজালাল ইসলামী ব্যাংকে ট্রেইনি অফিসার পদে নিয়োগ
শাহজালাল ইসলামী ব্যাংকে ট্রেইনি অফিসার নিয়োগ

শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসিতে ‘ট্রেইনি অফিসার (জেনারেল)’ পদে নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এই নিয়োগের মাধ্যমে ব্যাংকটি দক্ষ ও মেধাবী প্রার্থীদের আকর্ষণ করতে চায়। নির্বাচিত প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং পরবর্তী প্যানেল ইন্টারভিউয়ের মাধ্যমে চূড়ান্ত করা হবে। আগ্রহী প্রার্থীদের জন্য আবেদনের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ১৬ মে ২০২৬।

চাকরির বিবরণ

পদের নাম: ট্রেইনি অফিসার (জেনারেল)। পদসংখ্যা নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। স্নাতক ও স্নাতকোত্তর—উভয় পর্যায়ে ন্যূনতম সিজিপিএ-৪.০০ স্কেলে ২.৭৫ অথবা ৫.০০ স্কেলে ৩.৭৫ থাকতে হবে। পাশাপাশি এসএসসি, এইচএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম ৫.০০ স্কেলে ৪.০০ থাকতে হবে।

বয়সসীমা ও বেতন-ভাতা

১ মে ২০২৬ তারিখ অনুযায়ী প্রার্থীদের সর্বোচ্চ বয়স ৩২ বছর। নির্বাচিত প্রার্থীরা এক বছর ট্রেইনি হিসেবে কাজ করবেন এবং মাসিক বেতন পাবেন ২৮,৫০০ টাকা। ট্রেইনি মেয়াদ সফলভাবে সম্পন্ন করার পর তাদের অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হবে, যার প্রারম্ভিক মাসিক বেতন হবে ৪৫,৩৫০ টাকা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের সাম্প্রতিক তোলা ছবিসহ www.bdjobs.com/sjibl অথবা ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। কোনো হার্ড কপি আবেদন গ্রহণযোগ্য হবে না। আবেদনের শেষ তারিখ ১৬ মে ২০২৬।

নির্বাচনের প্রক্রিয়া

সংক্ষিপ্ত তালিকার প্রার্থীদের লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্ত নির্বাচনের জন্য সাক্ষাৎকারে ডাকা হবে।

নির্দেশনা ও শর্ত

নিয়োগপ্রাপ্ত ট্রেইনি অফিসারদের ব্যাংকে যোগদানের তারিখ থেকে ন্যূনতম পাঁচ বছর চাকরি করার জন্য নন-জুডিশিয়াল স্ট্যাম্পে একটি বন্ড স্বাক্ষর করতে হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ