কাঁচামাল ও প্রস্তুতপণ্য আমদানিতে শুল্ক পার্থক্য কম, উদ্বেগ টিকে গ্রুপের পরিচালকের
কাঁচামাল ও প্রস্তুতপণ্য আমদানিতে শুল্ক পার্থক্য কম, উদ্বেগ টিকে গ্রুপের

দেশে কাঁচামাল ও প্রস্তুতপণ্য আমদানিতে বর্তমানে ৫ থেকে ১০ শতাংশ শুল্ক–পার্থক্য রয়েছে। তবে এই পার্থক্য ন্যূনতম ১০ শতাংশ থাকা উচিত বলে মন্তব্য করেছেন টিকে গ্রুপের পরিচালক মোহাম্মদ মোস্তফা হায়দার। তিনি বলেন, উচ্চ সুদের কারণে চীন, ভিয়েতনাম ও ভারতের তুলনায় বাংলাদেশ পিছিয়ে আছে। প্রস্তুতপণ্য আমদানিতে শুল্ক কম থাকায় ব্যবসা করা কঠিন হয়ে যাচ্ছে, তাই শুল্ক বাড়ানোর প্রস্তাব দেন তিনি।

গোলটেবিল আলোচনায় বক্তব্য

আজ বৃহস্পতিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে প্রথম আলো আয়োজিত 'সংকটকালের বাজেট ও জনপ্রত্যাশা' শীর্ষক গোলটেবিল আলোচনায় এ কথা বলেন মোস্তফা হায়দার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সঞ্চালনা করেন প্রথম আলোর হেড অব অনলাইন শওকত হোসেন।

সুদের হার ও ঋণ পরিশোধকালে পিছিয়ে বাংলাদেশ

মোস্তফা হায়দার বলেন, দেশে সুদের হার ১২ থেকে সাড়ে ১৪ শতাংশ, অথচ চীনে ৪ শতাংশ, ভিয়েতনামে ৬-৮ শতাংশ এবং ভারতে ৮-৯ শতাংশ। ফলে প্রতিযোগিতায় পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ। ব্যাংক থেকে ঋণ নিয়ে ফেরত দেওয়ার ক্ষেত্রেও সময় কম পাওয়া যায়। চীনে ঋণ ফেরত দিতে ১০ থেকে ২০ বছর সময় পাওয়া যায়, ভিয়েতনামে ৭-১২ বছর, ভারতে ৮-১৫ বছর, কিন্তু বাংলাদেশে মাত্র ৫-৭ বছরের মধ্যে ঋণের টাকা ফেরত দিতে হয়। এ কারণে বাংলাদেশ প্রতিযোগিতা সক্ষমতায় ১৫-২০ শতাংশ পিছিয়ে থাকে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গ্যাস–সংকট ও বিদ্যুতের দাম নিয়ে উদ্বেগ

এ ছাড়া গ্যাস–সংকট ও বিদ্যুতের দাম না বাড়ানোর আহ্বান জানিয়ে মোস্তফা হায়দার বলেন, দেশে বিদ্যুতের দাম প্রতিবেশী দেশগুলোর তুলনায় বেশি। অগ্রিম আয়কর ও ভ্যাট ফেরত না পাওয়ার অভিযোগ করে তিনি বিষয়টিতে নজর দেওয়ার আহ্বান জানান। বন্ড–সুবিধার অপব্যবহারের কারণে দেশে সংযোগ শিল্প গড়ে উঠছে না বলেও মন্তব্য করেন তিনি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ