শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি তাদের প্রতিষ্ঠানে ‘ট্রেইনি অফিসার (জেনারেল)’ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত যোগ্যতা ও শর্ত পূরণ করে আবেদন করতে পারবেন। লিখিত পরীক্ষা এবং পরবর্তী প্যানেল ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।
পদসংখ্যা ও শিক্ষাগত যোগ্যতা
পদটির সংখ্যা অনির্ধারিত। আবেদনের জন্য প্রার্থীদের স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। স্নাতক ও স্নাতকোত্তর উভয় পর্যায়ে ন্যূনতম সিজিপিএ ৪.০০ স্কেলে ২.৭৫ অথবা ৫.০০ স্কেলে ৩.৭৫ থাকতে হবে। এছাড়া এসএসসি, এইচএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম ৫.০০ স্কেলে ৪.০০ থাকতে হবে।
বয়সসীমা ও বেতন-ভাতা
১ মে ২০২৬ তারিখ অনুযায়ী প্রার্থীদের সর্বোচ্চ বয়স ৩২ বছর হতে হবে। নির্বাচিত প্রার্থীরা প্রথম এক বছর ট্রেইনি হিসেবে কাজ করবেন এবং মাসিক বেতন পাবেন ২৮,৫০০ টাকা। ট্রেইনি মেয়াদ সফলভাবে সম্পন্ন করার পর তাদের অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হবে, যেখানে প্রারম্ভিক মাসিক বেতন হবে ৪৫,৩৫০ টাকা।
আবেদনের নিয়ম ও নির্বাচন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের সাম্প্রতিক তোলা ছবিসহ www.bdjobs.com/sjibl অথবা ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। কোনো হার্ড কপি আবেদন গ্রহণযোগ্য হবে না। নির্বাচন প্রক্রিয়ায় প্রথমে সংক্ষিপ্ত তালিকার প্রার্থীদের লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্ত নির্বাচনের জন্য সাক্ষাৎকারে ডাকা হবে।
আবেদনের শেষ তারিখ ও শর্ত
আবেদনের শেষ তারিখ ১৬ মে ২০২৬। নিয়োগপ্রাপ্ত ট্রেইনি অফিসারদের ব্যাংকে যোগদানের তারিখ থেকে ন্যূনতম পাঁচ বছর চাকরি করার জন্য নন-জুডিশিয়াল স্ট্যাম্পে একটি বন্ড স্বাক্ষর করতে হবে।



