ব্যাংকার্স সিলেকশন কমিটির চূড়ান্ত ফল প্রকাশ, নির্বাচিত ১৫৫৪ জন
ব্যাংকার্স সিলেকশন কমিটির চূড়ান্ত ফল প্রকাশ

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৯টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠানে ‘সিনিয়র অফিসার (সাধারণ)’ পদে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ সোমবার (৪ মে ২০২৬) বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন ১ হাজার ৫৫৪ জন প্রার্থী।

পদের বিবরণ

পদের নাম: অফিসার জেনারেল। পদ সংখ্যা: ১৫৫৪টি।

কোন ব্যাংক ও প্রতিষ্ঠানে কত নিয়োগ

  • সোনালী ব্যাংক পিএলসি – ৪২২টি
  • অগ্রণী ব্যাংক পিএলসি – ৪০০টি
  • বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি – ২৬টি
  • বেসিক ব্যাংক পিএলসি – ২০টি
  • বাংলাদেশ কৃষি ব্যাংক – ২৪২টি
  • রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক – ১৯২টি
  • বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন – ১৫টি
  • ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ – ১৯টি
  • কর্মসংস্থান ব্যাংক – ২৪টি
  • আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক – ১৮৯টি
  • প্রবাসী কল্যাণ ব্যাংক – ৭টি

পরবর্তী কার্যক্রম

নিয়োগসংক্রান্ত পরবর্তী সব কার্যক্রম সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক সম্পাদিত হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলাফল দেখতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ভিজিট করুন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আটকে থাকা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ শিগগির, মানতে হতে পারে যে শর্ত ০৩ মে ২০২৬। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ