দেশের বাজারে সোনার দাম আজও কমেছে, দুই দিনে কমল ৬৫৯০ টাকা
দেশের বাজারে সোনার দাম আজও কমেছে, দুই দিনে কমল ৬৫৯০ টাকা

দেশের বাজারে আজ মঙ্গলবার আবারও কমেছে সোনার দাম। সেই সঙ্গে কমেছে রুপার দাম। বিশ্ববাজারে তেজাবি বা খাঁটি সোনার দাম কমে যাওয়ায় দেশের বাজারেও সোনার দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আজ সকাল ১০টায় সোনার নতুন দাম কার্যকর হয়েছে। গতকাল সোমবারও সোনার দাম কমানো হয়েছিল। ফলে গতকাল ও আজ—এই দুই দিনে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমেছে ৬ হাজার ৫৯০ টাকা।

২২ ক্যারেটের সোনার দাম কত হলো?

নতুন দাম অনুযায়ী, আজ ২২ ক্যারেটের সোনার দাম কমে হয়েছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা; ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা; ১৮ ক্যারেটের এক ভরির দাম ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির সোনার ভরির দাম পড়বে প্রায় ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা।

আজ সকালে মূল্যবৃদ্ধির আগে সোনার দাম ছিল এ রকম: ২২ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা, ২১ ক্যারেটের ভরি ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকা, ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৮৪ হাজার ৭৫৮ টাকা ও সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

রুপার দামও কমেছে

এদিকে আজ রুপার দামও কমেছে। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেট প্রতি ভরি রুপার দাম পড়বে ৪ হাজার ৪৯০ টাকা। বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এ দাম কার্যকর থাকবে। তবে অলংকারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে।

ভ্যাট সংক্রান্ত তথ্য

এই দামের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় সোনার গয়নার ক্ষেত্রে গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সোনার ভ্যাট কমানো হয়েছে। প্রতি ভরি সোনার গয়নার ওপর ২ হাজার ৫০০ টাকা ভ্যাট নির্ধারণ করা হয়েছে, আগে ভ্যাট ছিল মোট দামের ওপর ৫ শতাংশ। এ ছাড়া সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে অলংকার বিনিময় ও কেনার ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে। রুপার অলংকারে ভ্যাটের বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ